রাজবাড়ী- ২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

রাজবাড়ী- ২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল

Nafiz Ahamed avatar   
Nafiz Ahamed
রাজবাড়ী- ২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল
রাজবাড়ী- ২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল
ছবি: সংগৃহীত
****

নাফিজ আহমেদঃ

জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী - ২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী হলেন এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য সাইয়েদ জামিল। এ আসন থেকে জামায়াত মনোনীত প্রার্থী হারুন অর রশীদ প্রার্থীতা প্রত্যাহার করায় জোটের অপর প্রার্থী সাইয়েদ জামিল চুড়ান্ত বলে বিবেচিত হলো। রাজবাড়ীর জেলা প্রশাসক ও রির্টারিং অফিসার হারুন অর রশীদের প্রার্থীতা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। জোট প্রার্থী সাইয়েদ জামিল রাজবাড়ী পাংশা পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা।তার স্ত্রী পাংশা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ। তিনি সংগঠক ও রাজনৈতিক বিশ্লেষক। তিনি পর্যটন ব্যবসায় জড়িত।

প্রার্থীতা নিশ্চিত হবার পর সদা হাস্যোজ্জ্বল সাইয়েদ জামিল পাংশা,কালুখালী ও বালিয়াকান্দিবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Ingen kommentarer fundet


News Card Generator