ঠাকুরগাঁওয়ে বাসর রাতে কনে পরিবর্তনের অভিযোগে মামলা–পাল্টা মামলা… | আই নিউজ বিডি

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে বাসর রাতে কনে পরিবর্তনের অভিযোগে মামলা–পাল্টা মামলা! কারাগারে বর

****
Eidok-এ শেয়ার
ঠাকুরগাঁওয়ে বাসর রাতে কনে পরিবর্তনের অভিযোগে মামলা–পাল্টা মামলা! কারাগারে বর
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও সংবাদদাতা।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় একটি বিয়েকে কেন্দ্র করে অস্বাভাবিক ও বিরল অভিযোগ সামনে এসেছে। বাসর রাতে কনে পরিবর্তনের অভিযোগে বর–কনের দুই পক্ষের মধ্যে মামলা–পাল্টা মামলা হয়েছে। এ ঘটনায় বর রায়হান কবির বর্তমানে কারাগারে রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পীরগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের যুবক রায়হান কবিরের সঙ্গে রাণীশংকৈল উপজেলার ভান্ডার এলাকার এক তরুণীর বিয়ে হয় ঘটকের মাধ্যমে। উভয় পরিবার সম্মত হওয়ায় নির্ধারিত সময়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের পর নবদম্পতি বরপক্ষের বাড়িতে ফিরে যান।

বরপক্ষের অভিযোগ, বাসর রাতে কনের অতিরিক্ত সাজসজ্জা ধোয়ার পর রায়হান কবির বুঝতে পারেন—যে পাত্রীকে তাকে আগে দেখানো হয়েছিল, বাসরঘরে থাকা নারী তিনি নন। বিষয়টি নিয়ে উভয় পরিবারের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরদিন কনেকে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে পাঠানো হয়।

এরপর স্থানীয়ভাবে একাধিকবার সমঝোতার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি। পরে গত ২৭ আগস্ট কনের বাবা জিয়ারুল হক ছেলেপক্ষের বিরুদ্ধে মামলা করেন। এর পাল্টা হিসেবে ২ সেপ্টেম্বর বর রায়হান কবির কনের বাবা জিয়ারুল হক ও ঘটক মোতালেবের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেন।

মামলাগুলো বিচারাধীন থাকা অবস্থায় সোমবার (১৯ জানুয়ারি) রায়হান কবিরের জামিন আবেদন নামঞ্জুর হলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

রায়হানের পরিবারের দাবি, ঘটক যে পাত্রী দেখিয়েছিলেন তিনি ভিন্ন ব্যক্তি ছিলেন। বিয়ের সময় পারিবারিক চাপ থাকায় বিষয়টি পুনরায় যাচাইয়ের সুযোগ পাওয়া যায়নি। এতে তারা প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন।

অন্যদিকে কনের বাবা জিয়ারুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, “ছেলেপক্ষ আমাদের বাড়িতে এসে আমার মেয়েকেই দেখে গেছে।” তিনি আরও দাবি করেন, বিয়ের পর ছেলেপক্ষ ১০ লাখ টাকা যৌতুক দাবি করে। সময় চাওয়ায় পরিস্থিতি জটিল হয়ে পড়ে এবং সমঝোতা ভেঙে যায়।

ঘটক মোতালেব বলেন, তিনি কোনো ভিন্ন পাত্রী দেখাননি। বিয়ের পর উদ্ভূত পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

ছেলেপক্ষের আইনজীবী ও ঠাকুরগাঁও জেলা বার কাউন্সিলের সভাপতি জয়নাল আবেদীন জানান, কনে পরিবর্তনের অভিযোগের বিচার আদালতেই হবে। আদালতের রায়েই প্রকৃত সত্য উদঘাটিত হবে।

এই ঘটনাকে কেউ প্রতারণার অভিযোগ হিসেবে দেখছেন, আবার কেউ যৌতুক সংক্রান্ত বিরোধের ফল বলে মনে করছেন। বিষয়টি নিয়ে জেলাজুড়ে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। শেষ পর্যন্ত আদালতের রায়ই নির্ধারণ করবে ঘটনার প্রকৃত পরিণতি।

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ Lov-Ret প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ 34 Views ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত Lov-Ret ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত 41 Views তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি Lov-Ret তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি 37 Views বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট Lov-Ret বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট 49 Views এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় Lov-Ret এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় 72 Views কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি Lov-Ret কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি 66 Views দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ Lov-Ret দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ 102 Views