বরগুনা - ১ (আমতলী, তালতলী ও বরগুনা সদর) আসনে নৌবাহিনীর টহল জোরদার | আই নিউজ বিডি

বরগুনা

বরগুনা - ১ (আমতলী, তালতলী ও বরগুনা সদর) আসনে নৌবাহিনীর টহল জোরদার

জেলা প্রতিনিধি,বরগুনা ।।
Eidok-এ শেয়ার
বরগুনা - ১ (আমতলী, তালতলী ও বরগুনা সদর) আসনে নৌবাহিনীর টহল জোরদার
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা,ভোটারদের নির্বিঘেœ ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা এবং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায়  বরগুনা-১ আমতলী তালতলী সদর আসনে বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকায় বিপুল সংখ্যক নৌবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।প্রতিদিনই উপজেলা তিনটির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক,বাজারএলাকা, জনসমাগমস্থলও ঝুঁকিপূর্ণ পয়েন্টে নৌ-বাহিনীর টহল ও অবস্থান লক্ষ্য করা যায়।পাশাপাশি প্রতিনিয়ত চেকপোস্ট বসিয়ে তল্লাশি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।
সাধারণ জনগণ বলেন,দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদক সংশ্লিষ্ট অপরাধ বৃদ্ধি পাওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছিল।নৌ-বাহিনীর এই জোরদার উপস্থিতিতে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।
নৌ-বাহিনীর কঠোর অবস্থানের কারণে চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক অপরাধী আত্মগোপনে চলে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।চেকপোস্টও নিয়মিত টহলের ফলে অপরাধমূলক তৎপরতা উল্লেখযোগ্য ভাবে কমে এসেছে বলেও জানান এলাকাবাসী।
নির্বাচনী এলাকাসমূহে পুলিশ, আনসার,র‌্যাব,বিজিবি, কোস্টগার্ড ও অন্যান্য সহায়কবাহিনীর সমন্বয়েএই মোতায়েন কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভোটকেন্দ্র, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সংবেদনশীল এলাকায় বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে।একইসঙ্গে টহল কার্যক্রম,অপারেশন ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা বা আইনবিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 
বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলা সদরসহ উপজেলার পৌরসভাধীন বিভিন্ন এলাকায় বাংলাদেশ নৌবাহিনী টহল পরিচালনা করে।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ নৌবাহিনী সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।এছাড়াও উপকূলীয় অঞ্চলসহ দায়িত্বপূর্ণ এলাকাসমূহে অপরাধ দমন, অবৈধ অস্ত্র, মাদক ও দুষ্কৃতিকারীদের দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।জনমানুষের কল্যাণে বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।
 
 

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা জেলার খবর পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা 19 ভিউ ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি জেলার খবর ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি 71 ভিউ গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন জেলার খবর গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন 35 ভিউ মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ জেলার খবর মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ 37 ভিউ সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন জেলার খবর সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন 80 ভিউ আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা জেলার খবর আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 ভিউ সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত জেলার খবর সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 30 ভিউ