বরগুনার পাথরঘাটায় বিএনপির ২ নেতাকে কুপিয়ে জখম, জামায়াত নেতা গ্রেফতার | আই নিউজ বিডি

বরগুনা

বরগুনার পাথরঘাটায় বিএনপির ২ নেতাকে কুপিয়ে জখম, জামায়াত নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি, বরগুনা।। 
Eidok-এ শেয়ার
বরগুনার পাথরঘাটায় বিএনপির ২ নেতাকে কুপিয়ে জখম, জামায়াত নেতা গ্রেফতার
ছবি: সংগৃহীত
বরগুনার পাথরঘাটায় বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগে দায়ের করা মামলায় পাথরঘাটা পৌর জামায়াতের আমির বজলুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে পাথরঘাটা পৌর শহরের ঈমান আলী সড়কে অবস্থিত নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়।
এছাড়া শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে পাথরঘাটার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত বিএনপি ও এর অঙ্গসংগঠন এবং জামায়াত ও এর অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
এ বিষয়ে বরগুনার পাথরঘাটা সার্কেলের (বামনা-পাথরঘাটা) অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে পাথরঘাটার বিএনপি ও জামায়াতের মধ্যে একাধিক মারামারির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একাধিক মামলা হয়েছে। মামলায় যারা অভিযুক্ত, তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো প্রক্রিয়া চলছে। এছাড়া মামলাগুলোতে অভিযুক্ত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা জেলার খবর পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা 19 ভিউ ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি জেলার খবর ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি 71 ভিউ গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন জেলার খবর গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন 35 ভিউ মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ জেলার খবর মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ 37 ভিউ সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন জেলার খবর সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন 80 ভিউ আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা জেলার খবর আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 ভিউ সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত জেলার খবর সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 30 ভিউ