চবিতে তৃতীয় হওয়া শিক্ষার্থী রাবির ভর্তি পরীক্ষায় আটক, এআই ব্যবহারের… | আই নিউজ বিডি

চবিতে তৃতীয় হওয়া শিক্ষার্থী রাবির ভর্তি পরীক্ষায় আটক, এআই ব্যবহারের অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে মোবাইল ফোন ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই–ডিপশেক) প্রযুক্তির সহায়তায় অসদুপায় অবলম্বনের অভিযোগে এক পরীক্ষার্থীকে আটক করেছে..
Eidok-এ শেয়ার
চবিতে তৃতীয় হওয়া শিক্ষার্থী রাবির ভর্তি পরীক্ষায় আটক, এআই ব্যবহারের অভিযোগ
ছবি: সংগৃহীত

 শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে, রাবির প্রথম শিফটের ভর্তি পরীক্ষা চলাকালে ঘটনাটি ঘটে। বিশ্ববিদ্যালয়ের স্যার জগদ্বিশচন্দ্র বসু একাডেমিক ভবনের একটি পরীক্ষাকক্ষে দায়িত্বরত পরিদর্শক ও নিরাপত্তা কর্মীদের সন্দেহ হলে পরীক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তার কাছে মোবাইল ফোন পাওয়া যায়, যা দিয়ে পরীক্ষায় অনৈতিকভাবে সহায়তা নেওয়ার অভিযোগ আনা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আটক পরীক্ষার্থীর নাম দিব্য জ্যোতি সাহা। তার বাবার নাম সাহা চঞ্চল কুমার এবং বাড়ি খুলনা জেলায়। তিনি ঢাকার বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ পাবলিক কলেজের শিক্ষার্থী ছিলেন। এছাড়া, তিনি  ইংলিশ মিডিয়াম শিক্ষাব্যবস্থাতেও পড়াশোনা করেছেন বলে জানা গেছে। সবচেয়ে আলোচিত বিষয় হলো—এই শিক্ষার্থী চলতি ভর্তি মৌসুমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিট (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষায় তৃতীয় স্থান অর্জন করেছিলেন।

চবির ভর্তি পরীক্ষায় তৃতীয় হওয়ার পর দিব্য জ্যোতি সাহা নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, “পুরাই আনএক্সপেকটেড, চট্টগ্রাম ঘুরতে গিয়ে তৃতীয় হওয়ার যে ব্যাপারটা।” ওই পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নতুন আলোচনা। অনেকেই প্রশ্ন তুলতে থাকেন—রাবির পরীক্ষায় যদি তিনি মোবাইল ও এআই প্রযুক্তির সহায়তা নিয়ে থাকেন, তবে চবির পরীক্ষাতেও একই ধরনের অনিয়ম হয়েছে কি না।

এ প্রসঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, “যেহেতু সংশ্লিষ্ট শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় জালিয়াতির আশ্রয় নেওয়ার অভিযোগে আটক হয়েছেন এবং তিনি আমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তৃতীয় হয়েছেন, তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটি ও ডিনরা বিষয়টি পর্যালোচনা করবেন এবং প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেবেন।”

অন্যদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মাহবুবর রহমান বলেন, “ভর্তি পরীক্ষা খুব সুন্দরভাবে শুরু হয়েছিল। তবে প্রথম শিফটে একজন পরীক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করার সময় ধরা পড়ে। পরবর্তীতে দ্বিতীয় শিফটেও আরেকজন পরীক্ষার্থীকে মোবাইলসহ আটক করা হয়।” তিনি আরও জানান, এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বদ্ধপরিকর।

প্রক্টর মাহবুবর রহমান বলেন, “এই ঘটনায় মামলা করা হবে। ভবিষ্যতে যেন কেউ এ ধরনের অনিয়মে না জড়ায়, সে জন্য আমি নিজে বাদী হয়ে মামলা করব। ভর্তি পরীক্ষার স্বচ্ছতা ও সুনাম রক্ষায় আমরা কোনো ছাড় দেব না।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের তথ্য অনুযায়ী, চলতি বছর রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে এ পর্যন্ত মোট পাঁচজনকে আটক করা হয়েছে। এর মধ্যে দুজনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কেন্দ্র থেকে আটক করা হয়, একজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি এবং বাকি দুজনকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষা দেওয়ার সময় আটক করা হয়।

শিক্ষাবিদ ও সংশ্লিষ্টরা বলছেন, আধুনিক প্রযুক্তির অপব্যবহার ভর্তি পরীক্ষার মতো সংবেদনশীল প্রক্রিয়াকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপ ও ডিভাইস ব্যবহারের মাধ্যমে জালিয়াতি শনাক্ত করা দিন দিন কঠিন হয়ে উঠছে। এ অবস্থায় পরীক্ষাকেন্দ্রে নজরদারি আরও জোরদার করা, প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা চালু করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়ার ওপর জোর দিচ্ছেন তারা।

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Altro নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 72 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Altro সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 106 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Altro সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 113 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Altro শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 85 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Altro গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Altro ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 122 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Altro সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 110 Views