শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে পিরোজপুরে মার্চ ফর ইনসাফ | আই নিউজ বিডি

পিরোজপুর

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে পিরোজপুরে মার্চ ফর ইনসাফ

পিরোজপুরে জুলাইয়ের গণআন্দোলন ও ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের
Eidok-এ শেয়ার
শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে পিরোজপুরে মার্চ ফর ইনসাফ
ছবি: সংগৃহীত

মহানায়ক শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজ শেষে বাংলাদেশ পন্থী জনতার আয়োজনে পিরোজপুরের বড় মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বড় মসজিদের সামনে এসে এক পথসভায় মিলিত হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা শহীদ শরিফ ওসমান হাদির হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় “ইনকিলাব জিন্দাবাদ”সহ নানা প্রতিবাদী স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

পথসভায় বক্তারা বলেন, জুলাইয়ের গণআন্দোলন ও ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে শহীদ শরিফ ওসমান হাদি ছিলেন এক সাহসী নেতৃত্বের প্রতীক। তার হত্যার বিচার এখনো না হওয়া রাষ্ট্র ও বিচার ব্যবস্থার জন্য লজ্জাজনক। অবিলম্বে এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

পথসভায় উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি অভি খান, জুলাই মঞ্চের মুখ্য প্রতিনিধি তাহমীদ, জুলাই মঞ্চের মুখ্য সংগঠক রাকিব আহমেদ, জুলাই মঞ্চের জনসংযোগ প্রতিনিধি খালিদ, ইসলামী আন্দোলনের সদস্য আবু বকর, ছাত্র নিয়াজুল ইসলাম, মেহেদী হাসান, এম ডি ইমরান, নাহিদ শেখসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 50 ভিউ সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জেলার খবর সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 31 ভিউ শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা জেলার খবর শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 44 ভিউ মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন জেলার খবর মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 ভিউ সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া জেলার খবর সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 ভিউ সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক জেলার খবর সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 313 ভিউ উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ জেলার খবর উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 ভিউ