মান্দায় শীতার্ত মানুষের পাশে সিসিডিবি, ১৭৫ জনকে কম্বল বিতরণ

****
Chia sẻ lên Eidok
মান্দায় শীতার্ত মানুষের পাশে সিসিডিবি, ১৭৫ জনকে কম্বল বিতরণ
Ảnh: tư liệu

 

আল আমিন স্বাধীন

মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ

 

নওগাঁর মান্দায় বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাবাই হাটে অবস্থিত সিসিডিবি মিলনায়তনে এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মখলেছুর রহমান কামরুল।

সিসিডিবি সাবাই হাট শাখার ব্যবস্থাপক হরিশ চন্দ্র বর্মনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন সিসিডিবির এলাকা সমন্বয়কারী আতিকুর রহমান চৌধুরী, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সাবাই হাট শাখার ব্যবস্থাপক হিল্লোল রায়, সমাজসেবক আবু তালেব, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল জলিল, হিসাবরক্ষক রেশমা খাতুন, ফিল্ড অফিসার রাসেল আহম্মদ প্রমুখ।

বক্তারা বলেন, সিসিডিবি নিয়মিতভাবে মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের এগিয়ে আসা প্রয়োজন।

অনুষ্ঠান শেষে ১৭৫ জন শীতার্ত নারী ও পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

শরীয়তপুরের জাজিরায় রাজনৈতিক সংঘর্ষে নিহত ১, উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা Tin tức quận শরীয়তপুরের জাজিরায় রাজনৈতিক সংঘর্ষে নিহত ১, উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা 14 Views মানবাধিকার সুরক্ষায় নতুন নেতৃত্বের অঙ্গীকার: সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম অঞ্চলের অভিষেক Tin tức quận মানবাধিকার সুরক্ষায় নতুন নেতৃত্বের অঙ্গীকার: সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম অঞ্চলের অভিষেক 53 Views মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত Tin tức quận মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত 54 Views নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ Tin tức quận নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ 86 Views প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা Tin tức quận প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা 64 Views মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন Tin tức quận মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন 51 Views ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ Tin tức quận ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ 84 Views