মান্দায় শীতার্ত মানুষের পাশে সিসিডিবি, ১৭৫ জনকে কম্বল বিতরণ

****
Eidok पर शेयर करें
মান্দায় শীতার্ত মানুষের পাশে সিসিডিবি, ১৭৫ জনকে কম্বল বিতরণ
फ़ोटो: संग्रहीत

 

আল আমিন স্বাধীন

মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ

 

নওগাঁর মান্দায় বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাবাই হাটে অবস্থিত সিসিডিবি মিলনায়তনে এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মখলেছুর রহমান কামরুল।

সিসিডিবি সাবাই হাট শাখার ব্যবস্থাপক হরিশ চন্দ্র বর্মনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন সিসিডিবির এলাকা সমন্বয়কারী আতিকুর রহমান চৌধুরী, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সাবাই হাট শাখার ব্যবস্থাপক হিল্লোল রায়, সমাজসেবক আবু তালেব, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল জলিল, হিসাবরক্ষক রেশমা খাতুন, ফিল্ড অফিসার রাসেল আহম্মদ প্রমুখ।

বক্তারা বলেন, সিসিডিবি নিয়মিতভাবে মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের এগিয়ে আসা প্রয়োজন।

অনুষ্ঠান শেষে ১৭৫ জন শীতার্ত নারী ও পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত ज़िला समाचार মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত 50 Views নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ज़िला समाचार নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ 83 Views প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা ज़िला समाचार প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা 63 Views মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন ज़िला समाचार মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন 50 Views ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ ज़िला समाचार ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ 83 Views হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ज़िला समाचार হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা 83 Views জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী ज़िला समाचार জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী 44 Views