ঝালকাঠি-১: আপিলে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী গোলাম আজম… | আই নিউজ বিডি

ঝালকাঠি

ঝালকাঠি-১: আপিলে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী গোলাম আজম সৈকত

ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ ফিরে পেয়েছেন গোলাম আজম সৈকত। নির্বাচন কমিশনে (ইসি) করা আপিল শুনানি শেষে মঙ্গলবার বিকেল ৩টার দিকে তার ..
Eidok-এ শেয়ার
ঝালকাঠি-১: আপিলে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী গোলাম আজম সৈকত
ছবি: সংগৃহীত


​ঝালকাঠি প্রতিনিধি: মো ইমরান মুন্সি। 
​ঝালকাঠি: ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ ফিরে পেয়েছেন গোলাম আজম সৈকত। নির্বাচন কমিশনে (ইসি) করা আপিল শুনানি শেষে মঙ্গলবার বিকেল ৩টার দিকে তার প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করা হয়।
​আদালত ও নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এর আগে ঝালকাঠি জেলা রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের নির্ধারিত দিনে গোলাম আজম সৈকতের প্রার্থিতা বাতিল করেছিলেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাখিল করা মোট ভোটারের ১ শতাংশ সমর্থনের স্বাক্ষরে গড়মিল রয়েছে—এমন অভিযোগে তার আবেদনটি নাকচ করা হয়েছিল। রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তে সংক্ষুব্ধ হয়ে তিনি প্রধান নির্বাচন কমিশনার বরাবর আপিল দায়ের করেন।
​মঙ্গলবার আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন তার দেওয়া তথ্য ও স্বাক্ষর সঠিক পাওয়ায় আবেদনটি মঞ্জুর করেন। এর ফলে ঝালকাঠি-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে তার আর কোনো আইনি বাধা রইল না।
​উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২৫ ঝালকাঠি-১ আসন থেকে গোলাম আজম সৈকত বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি স্থানীয় জনসাধারণের দাবির মুখে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেন।
​প্রার্থিতা ফিরে পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গোলাম আজম সৈকত নির্বাচন কমিশনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, "আমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষ থেকে ভোটারদের সমর্থনের স্বাক্ষর নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর অভিযোগ তোলা হয়েছিল। কমিশনের এই রায়ের মাধ্যমে সত্যের জয় হয়েছে।"
​নির্বাচনী প্রস্তুতির বিষয়ে তিনি আরও জানান, রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার সাধারণ মানুষ তাকে অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে। সব শ্রেণি-পেশার মানুষের বিপুল সমর্থন নিয়ে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয়ী হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া Политика নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 37 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের Политика পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 24 Views টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন Политика টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 46 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা Политика গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 49 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল Политика গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 75 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর Политика গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 57 Views জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় Политика জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 84 Views