নবনির্বাচিত পরিচালনা পরিষদের পক্ষ থেকে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিককে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে শুভেচ্ছা জানান চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, পিরোজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, ভাইস প্রেসিডেন্ট আহসানুল কবির, সহ-সভাপতি মেহেদী হাসান এবং পরিচালনা পরিষদের সদস্য শুভ্র গাজী, হারুন অর রশিদ, আরিফুজ্জামান, আলহাজ্ব রফিকুল ইসলাম, মোঃ সোহাগ, রাসেল আকন।
শুভেচ্ছা বিনিময়কালে চেম্বার নেতৃবৃন্দ ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ বজায় রাখা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন। এ সময় পুলিশ সুপার ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা ও সহযোগিতার আশ্বাস দেন।
'আই নিউজ বিডি' অ্যাপ
Bemerkungen 0