সাংবাদিক নেতার বাড়িতে পেট্রোল বোমা হামলার প্রতিবাদে সিরাজগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সাংবাদিক নেতার বাড়িতে পেট্রোল বোমা হামলার প্রতিবাদে সিরাজগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন..

Rakibul Islam avatar   
Rakibul Islam
সাংবাদিক নেতার বাড়িতে পেট্রোল বোমা হামলার প্রতিবাদে সিরাজগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন..
সাংবাদিক নেতার বাড়িতে পেট্রোল বোমা হামলার প্রতিবাদে সিরাজগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন..
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে আজ সিরাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।..

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে আজ সিরাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

আজ (১৪ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ শহরের একটি গুরুত্বপূর্ণ সড়কে আয়োজিত এ মানববন্ধনে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মানববন্ধনে সাংবাদিক নেতার বাড়িতে সংঘটিত সন্ত্রাসী হামলার দ্রুত বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খান হাসান। তিনি বলেন, “একজন দায়িত্বশীল সাংবাদিক নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য মারাত্মক হুমকি। এটি শুধু ব্যক্তি শরীফুল ইসলাম ইন্নার ওপর নয়, গোটা সাংবাদিক সমাজের ওপর আঘাত।” তিনি অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর হামলা ও হুমকির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে।

মানববন্ধন থেকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং ভবিষ্যতে এ ধরনের সহিংস ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, গত ১ মাস ধরে সিরাজগঞ্জ পৌরসভার দিয়ারধানগড়া ও সয়াগোবিন্দ (ভাঙ্গাবাড়ী) মহল্লার মধ্যে সংর্ঘষের ঘটনার জের ধরে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

গত শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে সিরাজগঞ্জ শহরের এসবি ফজলুল হক রোডে তার নিজ বাসভবনে দুই মহল্লার সংঘর্ষেল সময় এই হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে একটি মোটরসাইকেলে তিনজন যুবক শরীফুল ইসলাম ইন্নার বাড়ির সামনে এসে দুটি পেট্রল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। পেট্রল বোমার বিস্ফোরণে বাড়িতে আগুন লাগলে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ দগ্ধ হয়নি। শরীফুল ইসলাম ইন্না সিরাজগঞ্জ প্রেসক্লারে সাধারণ সম্পাদক ও এনটিভি ও দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

Комментариев нет


News Card Generator