বান্দরবান প্রতিনিধি:মো,সাহেদ
বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের মধ্যম কাইছতলী এলাকায় ২০ মার্চ ২০২৫ বিকেলে অবৈধ পাহাড় কর্তনের ঘটনায় দায়ের করা মামলায় চাঞ্চল্যকর ঘটনা দেখা দিয়েছে। বান্দরবান পরিবেশ অধিদপ্তরের এজাহারে দেখা গেছে, একই ব্যক্তি দুইবার আসামি করা হয়েছে—৫ নম্বর ও ১২ নম্বর আসামি হিসেবে নাম, পিতা ও ঠিকানা একই।
মামলার এজাহারে বলা হয়েছে, অভিযুক্তরা রাতের আঁধারে এস্কেভেটর ব্যবহার করে পাহাড় কেটে মাটি ড্রাম ট্রাকে পরিবহন ও বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালিত হলে পাহাড় কর্তনের সত্যতা ধরা পড়ে। ওইদিন রাতেও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছিল, তবে কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে ২৩ মার্চ ২০২৫ তারিখে ১৯ জনকে আসামি করা হয় এবং তালিকাটি চট্টগ্রাম অঞ্চলে প্রেরণ করা হয়। স্থানীয়দের অভিযোগ, আসামিদের সঙ্গে অর্থ লেনদেনের মাধ্যমে ১৯ জনের মধ্যে ১৫ জনকে বাদ দেওয়া হয়। এ ঘটনায় পরিবেশ অধিদপ্তরের দায়িত্বহীনতা ও ভয়াবহ দুর্নীতির চিত্র ফুটে উঠেছে। বিষয়টি বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ হয়েছিল।
নিজেদের দুর্নীতির খবর প্রকাশ হওয়ার পর তড়িঘড়ি করে পরিবেশ অধিদপ্তর ২০ জনের বিরুদ্ধে বান্দরবান সদর থানায় মামলা (নম্বর ১/২৬) রুজু করে। পরিবেশ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ওই ঘটনায় প্রায় ৩,৯২০ ঘনফুট পাহাড় কাটা হয়েছে।
মামলার সবচেয়ে আলোচিত বিষয়: ৫ নম্বর আসামি মোঃ সাইফুল ইসলাম (পিতা: সিরাজুল ইসলাম) একই এজাহারে ১২ নম্বর আসামি হিসেবেও নাম রয়েছে। এতে মামলার প্রস্তুতি ও দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে। মামলাটি বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬ ও ১২ অনুযায়ী দায়ের করা হয়েছে।
এ বিষয়ে মামলার বাদী ও বান্দরবান পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিনের মন্তব্য জানতে একাধিকবার
ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহেদ পারভেজ বলেন, “বান্দরবান পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে মামলা হওয়ার বিষয়টি সত্য।
বান্দরবান পরিবেশ অধিদপ্তরের এক মামলায় দু’বার আসামি হয়ে ‘ইতিহাস’… | আই নিউজ বিডি
বান্দরবান পরিবেশ অধিদপ্তরের এক মামলায় দু’বার আসামি হয়ে ‘ইতিহাস’ গড়লেন একজন!
- Politics
- International
- Crime
- Law-Court
- Entertainment
- Religion and Education
- District News
- Exclusive
- Sports News
- Agriculture-Economy and Trade
- Interview
- Ramadan
- Documentary
- Health & Beauty
- Earn Money Online
- Kids
- Tech Review
- Book Review
- History
- Tour and Travel
- Stock Market
- Bangladesh
- Stock Video Footage
- Podcast
- Fact Checking
- Campus
- Investigative
- National
- Opinion
- Science and Technology
- Lifestyle
- Jobs and Career
- Expatriates
- Environment and Climate
- Capital
- Other
'আই নিউজ বিডি' অ্যাপ
Comments 0