টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে সমর্থন ও মাঠে কাজ করার ঘোষণা দিয়েছে বিএনপির অন্যতম শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দলটির নেতারা ধানের শীষের বিজয়ের লক্ষ্যে একাত্মতা প্রকাশ করেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম টাঙ্গাইল জেলা শাখার সভাপতি হযরত মাওলানা ইয়াসিন আলী, ঘাটাইল উপজেলা শাখার সভাপতি ও সংসদ সদস্য প্রার্থী মুফতী মাওলানা নাসির উদ্দিন, জমিয়তে উলামায়ে ইসলাম ও হেফাজতে ইসলাম বাংলাদেশ ঘাটাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোজাম্মেল হক, হেফাজতে ইসলাম বাংলাদেশ ঘাটাইল উপজেলা শাখার সভাপতি মাওলানা শফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতারা বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে জমিয়তে উলামায়ে ইসলাম মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করবে এবং জনগণকে সংগঠিত করবে।
'আই নিউজ বিডি' অ্যাপ
Comentarios 0