জীবননগরে সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যু | আই নিউজ বিডি

জীবননগরে সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যু

চিত্তরঞ্জন সাহা চিতু, চুয়াডাঙ্গা সংবাদদাতা:
Eidok-এ শেয়ার
জীবননগরে সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যু
ছবি: সংগৃহীত

জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু (৫৪) সেনা হেফাজতে থাকাকালীন মৃত্যুবরণ করেছেন। সোমবার (১২ই জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তাল হয়ে উঠে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা। সেনাবাহিনীর নির্যাতনে তিনি মৃত্যুবরণ করেছেন এমন দাবি তুলে হাসপাতালের সামনে রাত থেকে এখনও পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অবরোধ করা হয়েছে হাসপাতালের সামনের জীবননগর-দর্শনা আঞ্চলিক মহাসড়ক।

নিহত শামসুজ্জামান ডাবলু জীবননগর পৌরশহরের বসুতিপাড়ার মৃত আতাহার মাস্টারের ছেলে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ঘটনায় তিনি সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা করে বিবৃতি দিয়েছেন।

রাতে ঘটনার বিষয়ে উপস্থিত সেনাবাহিনীর কোনো সদস্য ক্যামেরার সামনে আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হননি। এমনকি সংবাদকর্মীদেরও হাসপাতালের ভেতরে প্রবেশে বাধা দেওয়া হয়। তবে গেটে দায়িত্বরত সেনা সদস্যরা অনানুষ্ঠানিকভাবে দাবি করেন, ডাবলুর ফার্মেসি থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছিল। তারা আরও দাবি করেন, সেনাবাহিনীর অভিযানের মুখে প্রচণ্ড ভয়ে ডাবলু স্ট্রোক করে মারা গেছেন। নির্যাতনের অভিযোগ তারা অস্বীকার করেন।

গতকাল রাতে হাসপাতাল গেটের সামনে উপস্থিত হয়ে ঘটনার বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, নিজের প্রতিষ্ঠান হাফিজা ফার্মেসির সামনে থেকে শামসুজ্জামান ডাবলুকে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের একটি দল রাত ১০টার দিকে আটক করে। পরে সেনা হেফাজতে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেনাবাহিনী। ইতোমধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলে নেতাকর্মীরা হাসপাতাল গেটের সামনে ভিড় করতে থাকেন। তবে হাসপাতালে প্রবেশের প্রধান গেট বন্ধ করে দিয়ে সেখানে অবস্থান নেয় সেনাবাহিনী। হাসপাতালে প্রবেশে গণমাধ্যমকর্মী ও দলীয় নেতাকর্মীদের বাঁধা দেওয়া হয়। এসময় নেতাকর্মীরা হাসপাতাল গেটের সামনে একত্রিত হয়ে দোষী সেনা সদস্যদের শাস্তি দাবি করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সড়কে গাছ ফেলে বন্ধ করে দেওয়া হয় যানবাহন চলাচল।

খবর পেয়ে রাতেই হাসপাতালের ভেতরে প্রবেশ করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু। ভোর ৪টার দিকে তিনি হাসপাতাল এলাকা ত্যাগ করেন। এসময় তিনি দলীয় নেতাকর্মীদের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে বলেন।

এদিকে সোমবার রাত থেকে এখন পর্যন্ত হাজার হাজার বিএনপির নেতাকর্মী হাসপাতাল গেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করছেন। ঘটনাস্থলে গিয়ে হামলার শিকার হয়েছেন জীবননগর থানার ওসি সোলায়মান শেখ। পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফসহ অন্যান্য নেতাকর্মীরা।

নিহত ডাবলুর ভাই ও জীবননগর উপজেলা বন কর্মকর্তা শরিফুল ইসলাম কাজল আহাজারি করে বলেন, 'আমার ভাই পুরোপুরি নিরপরাধ ছিলেন। তাকে যেভাবে পেটানো হয়েছে তা অমানবিক। এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, এটি হত্যাকাণ্ড।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান বলেন, ‘বিগত ১৭ বছর শামসুজ্জামান ডাবলু অসংখ্যবার পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন। মাঠে-ঘাটে রাত কাটিয়েছেন। ৫ই আগস্টের পর তিনি সেনা হেফাজতে মৃত্যুবরণ করবেন এটা মেনে নেওয়ার মতো না।’

উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোকছেদুর রহমান রিমন বলেন, ‘এর আগেও ডাবলুর পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালানো হয়েছে। শনিবার রাতে আমিসহ আমার নিরপরাধ ভাইদের ওপর অমানবিক নির্যাতন চালিয়েছে সেনাবাহিনী। তিনি দাবি করেন, সেনাবাহিনী একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করছে।’

নিজেকে প্রত্যক্ষদর্শী দাবি করে একজন বলেন, ‘ডাবলু ভাইকে আড়াই থেকে তিন ঘণ্টা ধরে মারা হয়েছে। এ ঘটনায় আমিসহ বেশ কয়েকজন সরাসরি সাক্ষী আছেন।’

মঙ্গলবার সকালে আবারও ঘটনাস্থলে উপস্থিত হয়ে নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, ‘রাত থেকেই আমি সকলকে আইনের প্রতি শ্রদ্ধা রেখে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। দলের হাইকমান্ডকে বিষয়টি জানানো হয়েছে। যারা তাকে হত্যা করেছে আইন অনুযায়ী তাদের বিচার হবে। সঠিক বিচারের বিষয়ে প্রশাসন আমাদের অবশ্যই নিশ্চয়তা দিবে।’

বিক্ষোভকারীদের উদ্দেশ্য জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘নিহত শামসুজ্জামান ডাবলুর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। তার বিধবা স্ত্রী ও সন্তানদের জন্য যা যা করার দরকার আমি নিজে তা করব। আমাদের আইনি প্রক্রিয়া শেষ করতে দেন। আপনাদের দাবির সাথে আমি একমত। ঘটনার সুষ্ঠু বিচার হবে।’

দুপুর দেড়টার পর জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাবলুর লাশ বের করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি İlçe Haberleri রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 18 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি İlçe Haberleri খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 52 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু İlçe Haberleri রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 37 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী İlçe Haberleri সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 46 Views মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী İlçe Haberleri মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 33 Views কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত İlçe Haberleri কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 29 Views ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ İlçe Haberleri ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ 26 Views