সিরাজগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সিরাজগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার..

Juwel Hossain avatar   
Juwel Hossain
সিরাজগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার..
সিরাজগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার..
ছবি: সংগৃহীত
২০২০ সালের ১৯ মার্চ দায়ের করা একটি মাদক মামলায় আদালত মো. সোহেলকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।..

সিরাজগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. সোহেলকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২)। সাজা ঘোষণার প্রায় ছয় বছর পর তাকে গ্রেপ্তার করা হলো।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ র‍্যাব-১২ সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. উসমান গণি।

র‍্যাব জানায়, গত সোমবার (১২ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে মো. সোহেলকে গ্রেপ্তার করা হয়। তিনি সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া মহল্লার মৃত ফটিক শেখের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২০ সালের ১৯ মার্চ দায়ের করা একটি মাদক মামলায় আদালত মো. সোহেলকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।

র‍্যাব সূত্র জানায়, দণ্ডপ্রাপ্ত মো. সোহেল দীর্ঘদিন ধরে পরিচয় পরিবর্তন করে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়। পরে পরিকল্পিত অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Inga kommentarer hittades


News Card Generator