কোম্পানীগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ইস্যুতে অবহিতকরণ সভা… | আই নিউজ বিডি

কোম্পানীগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ইস্যুতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আবদুল্লাহ আল মামুন : নোয়াখালী প্রতিনিধি 
Eidokでシェア
কোম্পানীগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ইস্যুতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
写真:提供

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কার বিষয়ক গণভোটকে সামনে রেখে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় নির্বাচন ও গণভোট সংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার  মোঃ মাসুদুর রহমান, সরকারি কমিশনার ভূমি রুবাইয়া বিনতে কাশেম , সহকারি নির্বাচন কর্মকর্তা, 

সভায় নির্বাচন সংক্রান্ত আইন, আচরণবিধি, ভোটগ্রহণ প্রক্রিয়া এবং ভোটারদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সকল রাজনৈতিক দল, প্রার্থী ও সংশ্লিষ্টদের অবশ্যই আইন ও বিধিমালা মেনে চলতে হবে। ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়।

এ সময় সংবিধান সংস্কার ইস্যুতে জুলাই জাতীয় সংসদের গৃহীত সিদ্ধান্ত জানতে আসন্ন গণভোটের বিষয়েও অবহিত করা হয়। জানানো হয়, “জুলাই জাতীয় সংসদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫” এবং ওই সংসদে গৃহীত নির্ধারিত সংস্কার প্রস্তাবগুলোর প্রতি জনগণের সম্মতি আছে কি না, তা জানতেই এ গণভোটের আয়োজন করা হচ্ছে।

প্রস্তাবিত সংস্কারের মধ্যে রয়েছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশনসহ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান গঠনের প্রক্রিয়া, ভবিষ্যৎ জাতীয় সংসদে দুই কক্ষ বিশিষ্ট ব্যবস্থা চালু, দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ গঠন এবং সংবিধান সংশোধনে উচ্চকক্ষের অনুমোদন বাধ্যতামূলক করা। পাশাপাশি সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার মনোনয়ন, সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার শক্তিশালীকরণ, প্রধানমন্ত্রীর মেয়াদ ও রাষ্ট্রপতির ক্ষমতাসহ মোট ৩০টি বিষয়ে সিদ্ধান্তের কথা তুলে ধরা হয়।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কোনো ধরনের গুজব, বিশৃঙ্খলা বা আইন ভঙ্গের চেষ্টা সহ্য করা হবে না।

সভা শেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। একই সঙ্গে নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানীয় পর্যায়ে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

コメント 0

コメントがありません

関連記事

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 他の নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 72 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 他の সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 108 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 他の সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 114 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 他の শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 他の গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 113 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 他の ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 123 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 他の সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 110 Views