সুনামগঞ্জের মধ্যনগরে হামলা ও লুটপাটের অভিযোগ | আই নিউজ বিডি

সুনামগঞ্জ

সুনামগঞ্জের মধ্যনগরে হামলা ও লুটপাটের অভিযোগ

****
Eidok-এ শেয়ার
সুনামগঞ্জের মধ্যনগরে হামলা ও লুটপাটের অভিযোগ
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নারীসহ চারজন আহত হয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ৬ টার  দিকে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের তেলীগাঁও গ্রামের সামনের সড়কে এ ঘটনা ঘটে।আহতরা হলেন—তেলীগাঁও গ্রামের নূরুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম (৩৫), ইউনুছ মিয়া (৪৫), তার মেয়ে শাহিদা আক্তার (৩০) এবং ইউনুছ মিয়ার ছেলে জহিরুল ইসলাম (২৪)।

আহত ইউনুছ মিয়া অভিযোগ করে বলেন,'সোমবার সকালে বাড়ি থেকে বের হয়ে গড়াকাটা কুতুব বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে  যাওয়ার সময় তাঁর ছেলেদের আটক করে হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা ৫ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়। খবর পেয়ে তিনি তাঁর ছোট ভাই শহিদুল ইসলাম ও বোন শাহিদা আক্তারকে নিয়ে ঘটনাস্থলে গেলে হামলাকারীদের জিজ্ঞাসাবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা পুনরায় তাঁদের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে।

ইউনুছ মিয়ার অভিযোগ অনুযায়ী হামলা ও লুটপাটে জড়িতরা হলেন—তনুর উদ্দিনের ছেলে নুর হোসেন (৬০), আখির উদ্দিনের ছেলে সালেক মিয়া (৪০), বাচ্চু মিয়া (৬০), আবুল মিয়ার ছেলে সাইমন (২৫), মনু হোসেনের ছেলে গোলেনুর (৩৫), ইমরান (৩৮)সহ আরও কয়েকজন। বর্তমানে আহতরা কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযুক্ত আবুল মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, “ইউনুছ মিয়াই উল্টো আমার ওপর হামলা চালিয়েছে। এমনকি আমাকে ইয়াবা ট্যাবলেট দিয়ে ফাঁসানোর চেষ্টা করেছে।”
এ বিষয়ে মধ্যনগর থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ সরকার বলেন, “এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”

コメント 0

コメントがありません

関連記事

আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম 法律-裁判所 আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম 37 Views খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন 法律-裁判所 খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন 45 Views শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর 法律-裁判所 শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর 20 Views ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের 法律-裁判所 ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের 65 Views প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ 法律-裁判所 প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ 45 Views ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত 法律-裁判所 ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত 45 Views তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি 法律-裁判所 তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি 41 Views