নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি :
টাঙ্গাইল-৬ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রবিউল আওয়াল লাভলু ঠান্ডাজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তার খোঁজখবর নিতে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এ কে এম আব্দুল হামিদ।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে তিনি লাভলুর নাগরপুরস্থ বাসভবনে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন নাগরপুর ও দেলদুয়ার উপজেলা বিএনপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তাঁরা লাভলুর সুস্থতা কামনা করে দোয়া করেন এবং তার চিকিৎসা সংক্রান্ত খোঁজখবর নেন।
রাজনৈতিক শিষ্টাচার ও পারস্পরিক সৌহার্দ্যের এই মানবিক উদ্যোগ স্থানীয় রাজনৈতিক মহলে প্রশংসিত হয়েছে।
App «Eye News BD»
Comentários 0