সিলেটের স্কুল থেকে ওড়া বেলুন আসামে: ভারতে তোলপাড়, তদন্তে পুলিশ | আই নিউজ বিডি

সিলেট

সিলেটের স্কুল থেকে ওড়া বেলুন আসামে: ভারতে তোলপাড়, তদন্তে পুলিশ

এটি কীভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে সেখানে পৌঁছাল এবং এর পেছনে কোনো নিরাপত্তাজনিত ঝুঁকি আছে কি না, তা খতিয়ে দেখতে ভারতীয় পুলিশ তদন্ত শুরু করেছে।..
Eidok-এ শেয়ার
সিলেটের স্কুল থেকে ওড়া বেলুন আসামে: ভারতে তোলপাড়, তদন্তে পুলিশ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে উড়ে যাওয়া একটি বিশাল আকৃতির বেলুন ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলায় পড়ার পর সেখানে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার (১১ জানুয়ারি) জেলার বরখোলা এলাকার একটি কৃষিজমি থেকে পুলিশ বেলুনটি উদ্ধার করে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে, বেলুনটি সিলেটের একটি বিদ্যালয়ের অনুষ্ঠান থেকে ওড়ানো হয়েছিল।

পুলিশ সূত্রে জানা যায়, বরখোলা এলাকায় কৃষিজমিতে অস্বাভাবিক বড় একটি বেলুন নামতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও কৌতূহল ছড়িয়ে পড়ে। প্রথমে গ্রামবাসী বিষয়টি গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে (ভিডিপি) জানায়। পরে ভিডিপির মাধ্যমে খবর পেয়ে কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতীম দাসসহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে বেলুনটি উদ্ধার করে।

উদ্ধারকৃত বেলুনটির গায়ে বাংলায় ‘ঘিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, সিলেট’-এর নাম লেখা ছিল। এছাড়া এতে তিনজন ব্যক্তির ছবিও সংযুক্ত ছিল। এটি কীভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে সেখানে পৌঁছাল এবং এর পেছনে কোনো নিরাপত্তাজনিত ঝুঁকি আছে কি না, তা খতিয়ে দেখতে ভারতীয় পুলিশ তদন্ত শুরু করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, একই দিন (রোববার) সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৬৫ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আনোয়ার চৌধুরীর উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন ওড়ানো হয়েছিল। ধারণা করা হচ্ছে, সেই বেলুনটিই বাতাসের তোড়ে সীমান্ত পেরিয়ে ভারতের আসামে গিয়ে পড়েছে।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Andere নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 65 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Andere সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 102 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Andere সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 112 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Andere শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 84 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Andere গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Andere ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 120 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Andere সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 109 Views