দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির এখনো কাঙ্ক্ষিত উন্নতি হয়নি এবং নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি আশা প্রকাশ করেছেন যে, খুব শিগগিরই এই পরিস্থিতির সমাধান হবে।
সোমবার (১২ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ক্রিকেট ও জাতীয় মর্যাদা: ক্রিকেটার মোস্তাফিজুর রহমান এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন, ‘‘ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি ও দেশের সম্মান জড়িত। আমাদের দেশের একজন ক্রিকেটারকে অপমান করা মানে দেশকে অপমান করা।’’ তিনি বিসিবির সাম্প্রতিক সিদ্ধান্তের সঙ্গে বিএনপির একাত্মতা প্রকাশ করেন এবং ছোটখাটো বিষয়গুলো দ্রুত সমাধানের ওপর জোর দেন।
বিএনপির অবদান ও সংস্কার: দেশের রাজনৈতিক কাঠামো পুনর্গঠনে বিএনপির অবদান তুলে ধরে তিনি বলেন, ‘‘বিএনপি পরীক্ষিত রাজনৈতিক দল। একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্রে প্রত্যাবর্তন, সংস্কার, মুক্ত সাংবাদিকতা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা সবকিছুই বিএনপি অতীতে করেছে।’’
তিস্তা ও ভারত সম্পর্ক: ক্ষমতায় গেলে অভিন্ন নদীর পানিবণ্টন সমস্যার সমাধান করার প্রতিশ্রুতি দেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘‘বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা-পদ্মাসহ অন্যান্য অভিন্ন নদীর বিষয়ে ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে ন্যায্য পানির হিস্যা আদায় করবে। ভারতের সঙ্গে পারস্পরিক সম্মান বজায় রেখেই আমরা আমাদের দাবি আদায় করব।’’
ফ্যাসিবাদ ও তারেক রহমানের সফর: বিদেশে অবস্থানরত সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, ‘‘ফ্যাসিস্ট তাদের কাছে ফ্যাক্টর হতে পারে, আমাদের কাছে নয়। আমরা ফ্যাসিস্টদের তাড়াতে পারি, মারতে জানি, আবার মার খেতেও জানি।’’ তারেক রহমানের স্থগিত উত্তরাঞ্চল সফর প্রসঙ্গে তিনি জানান, উত্তরবঙ্গ তার পিতৃভূমি, পরবর্তীতে তিনি অবশ্যই সফর করবেন।
'আই নিউজ বিডি' অ্যাপ
הערות 0