পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন জনাব কুতুব উদ্দিন তালুকদার। তিনি পাচঁজুনিয়া ধানখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে কর্মরত রয়েছেন। ব্যক্তিজীবনে তিনি সততা, নিষ্ঠা ও শিক্ষার প্রতি অঙ্গীকারবদ্ধ ছিলেন বলে আজ এই সম্মানের মাধ্যমে স্বীকৃতি পেয়েছেন বলে জানিয়েছেন শিক্ষকসমাজ ।
এই অর্জন প্রতিষ্ঠান ও পুরো এলাকার জন্য গর্বের বিষয় বলে জানিয়েছেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম এ আবুবকর সিদ্দিক সহ স্থানীয় ব্যক্তিবর্গ ও ছাত্র ছাত্রীর অভিভাবকরা । ভবিষ্যতেও তার নেতৃত্বে শিক্ষার মান আরও সমৃদ্ধ হবে বলে আশা ব্যক্ত করেছেন তারা ।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট