বানারীপাড়া ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ বন্দর বাজার, জনস্বাস্থ্যে চরম শঙ্কা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বানারীপাড়া ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ বন্দর বাজার, জনস্বাস্থ্যে চরম শঙ্কা..

Anamul Kabir avatar   
Anamul Kabir
বানারীপাড়া ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ বন্দর বাজার, জনস্বাস্থ্যে চরম শঙ্কা..
বানারীপাড়া ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ বন্দর বাজার, জনস্বাস্থ্যে চরম শঙ্কা..
ছবি: সংগৃহীত
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।..

বরিশালের বানারীপাড়া বন্দর বাজারের আশেপাশে  যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার কারণে তীব্র দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। বাজারের আশপাশে জমে থাকা পচা ময়লা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন ক্রেতা, ব্যবসায়ী ও পথচারীরা।
সরেজমিনে দেখা যায়, বাজারের বিভিন্ন কোণে নতুন রাস্তার ধারে নদীর পাড়ে এবং ডাস্টবিনের বাইরে ময়লা ফেলা হচ্ছে। বিশেষ করে মাছ, সবজি, মুরগি দোকানের উচ্ছিষ্ট ও মাংসের বর্জ্য দীর্ঘ সময় পড়ে থাকায় পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। দুর্গন্ধের কারণে অনেক ক্রেতাই বাজারে ঢুকতে অনীহা প্রকাশ করছেন।
একাধিক ব্যবসায়ী জানান, “দুর্গন্ধের জন্য ক্রেতারা ঠিকমতো আসছেন না। এতে আমাদের ব্যবসায় ক্ষতি হচ্ছে।” অন্যদিকে স্থানীয় বাসিন্দারা বলছেন, বাজারের এই অব্যবস্থাপনা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ময়লার কারণে মাছি ও জীবাণু বাড়ছে, যা বিভিন্ন রোগ ছড়ানোর আশঙ্কা তৈরি করছে।
এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে স্থানীয়রা জানান নিয়মিত ময়লা অপসারণ, পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন এবং জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। তারা মনে করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।
এ ব্যাপারে পৌর প্রশাসাক জানিয়েছেন, “বন্দর বাজারে ময়লা আবর্জনা ফেলার বিষয়টি আমাদের নজরে এসেছে। দ্রুত ময়লা অপসারণ করা হবে, পর্যাপ্ত ডাষ্টবিনের ব্যাবস্থা করা হবে এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হবে।” তিনি আরও বলেন, “সাধারণ মানুষকে আরো সচেতন হতে হবে, ডাস্টবিন ব্যাবহার ও নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে হবে।”

Không có bình luận nào được tìm thấy


News Card Generator