বরগুনা কলেজ রোডের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন | আই নিউজ বিডি

বরগুনা কলেজ রোডের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন..

মোঃ আতিকুর রহমান ইশতি avatar   
মোঃ আতিকুর রহমান ইশতি
বরগুনা কলেজ রোডের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন..
বরগুনা কলেজ রোডের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন..
ছবি: সংগৃহীত
রবিবার(১১জানুয়ারি) বরগুনার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার নিজ হাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক সহযোগিতার চেক, শীত নিবারণের জন্য কম্বল এবং ক্ষুধা নিবারণের জ..

নিজস্ব প্রতিবেদক, বরগুনা:

বরগুনা শহরের কলেজ রোডে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। গত শুক্রবার (১০ জানুয়ারি) রাতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯টি পরিবারের মাঝে আজ আর্থিক ও মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি ২০২৬) বরগুনার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার নিজ হাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক সহযোগিতার চেক, শীত নিবারণের জন্য কম্বল এবং ক্ষুধা নিবারণের জন্য শুকনো খাবার বিতরণ করেন।

এ সময় জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে জেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তাৎক্ষণিক সহায়তার অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নগদ অর্থ, চাল, ডাল, ভোজ্য তেল, হলুদ, মরিচসহ বিভিন্ন খাদ্যসামগ্রী এবং কম্বল প্রদান করা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি পুনর্নির্মাণের লক্ষ্যে বরগুনা সদর উপজেলা পরিষদ থেকে জরুরি ভিত্তিতে ঢেউটিন সরবরাহ করা হবে বলে তিনি জানান।

উক্ত সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আতিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান, সাবেক কাউন্সিলর বাবুল এবং যুবদলের কেন্দ্রীয় নেতা মুরাদ খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিছুটা স্বস্তি প্রকাশ করে এবং দ্রুত সহায়তা পাওয়ায় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।

উক্ত কার্যক্রমে জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Nenhum comentário encontrado


News Card Generator