ন্যায় ও ইনসাফের বার্তা নিয়ে মাঠে মুফতি আবু বকর সিদ্দিক | আই নিউজ বিডি

ন্যায় ও ইনসাফের বার্তা নিয়ে মাঠে মুফতি আবু বকর সিদ্দিক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী–৩ (গলাচিপা–দশমিনা) আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক ব্যতিক্রমী জনসংযোগ কার্যক্রম শুরু করেছেন। ফজরের নামাজের প..
Partilhar no Eidok
ন্যায় ও ইনসাফের বার্তা নিয়ে মাঠে মুফতি আবু বকর সিদ্দিক
Foto: arquivo

১১ জানুয়ারি ২০২৬ ইং
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী–৩ (গলাচিপা–দশমিনা) আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী, তারুণ্যের অহংকার হাফেজ মাওলানা মুফতি আবু বকর সিদ্দিকের ব্যতিক্রমধর্মী জনসংযোগ কার্যক্রম স্থানীয়দের দৃষ্টি কেড়েছে।

রবিবার ভোরে ফজরের নামাজ শেষে বাংলাদেশ ইসলামী আন্দোলনের নেতা-কর্মী ও মুসল্লিদের সঙ্গে নিয়ে সাইকেলযোগে গলাচিপা পৌর এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় তিনি উপজেলার বিভিন্ন কবরস্থানে গিয়ে মৃত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় কবর জিয়ারত করেন।

জনসংযোগের এই ব্যতিক্রমী উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে হাফেজ মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক বলেন, “বাংলাদেশ ইসলামী আন্দোলন ন্যায়, নীতি ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে। জনগণের পাশে থেকে তাদের সুখ-দুঃখে অংশ নেওয়াই আমাদের রাজনীতির মূল দর্শন। সেই ধারাবাহিকতায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমাদের এই কার্যক্রম আগামীতেও চলমান থাকবে, ইনশাআল্লাহ।”

এ সময় দেখা যায়, সাইকেল হাতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মুফতি আবু বকর সিদ্দিক এবং তার সঙ্গে দলীয় নেতা-কর্মীরা সার্বিক সহযোগিতা করছেন।

এই উদ্যোগে এলাকার কৃষক-শ্রমিক, তাঁতি-জেলে, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।

স্থানীয় অনেকেই বলেন, দীর্ঘদিন পর একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের আমেজ সৃষ্টি হয়েছে, যা অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে মুফতি আবু বকর সিদ্দিকের এই ব্যতিক্রমী ও জনবান্ধব উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক বার্তা দিচ্ছে।

Comentários 0

Nenhum comentário encontrado

Artigos relacionados

পোশাক খাতে অস্থিরতা দমনে জিরো টলারেন্স: জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর Política পোশাক খাতে অস্থিরতা দমনে জিরো টলারেন্স: জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর 26 Views নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের Política নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের 41 Views নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া Política নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 83 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের Política পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 63 Views টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন Política টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 59 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা Política গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 58 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল Política গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 82 Views