বগুড়া শেরপুরে নিখোঁজ ধান ব্যবসায়ীর লাশ উদ্ধার, পুলিশের ধারণা… | আই নিউজ বিডি

বগুড়া

বগুড়া শেরপুরে নিখোঁজ ধান ব্যবসায়ীর লাশ উদ্ধার, পুলিশের ধারণা শ্বাসরোধে হত্যা

বগুড়ার শেরপুরে হামিদুল মণ্ডল (৪২) নামের এক ধান ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রামের পাশের একটি পতিত জমি থেকে লাশটি উদ্ধ..
Eidok-এ শেয়ার
বগুড়া শেরপুরে নিখোঁজ ধান ব্যবসায়ীর লাশ উদ্ধার, পুলিশের ধারণা শ্বাসরোধে হত্যা
ছবি: সংগৃহীত

নিহত হামিদুল মণ্ডল ওই গ্রামেরই মৃত মমতাজ মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হামিদুল মণ্ডল পেশায় একজন ধান ব্যবসায়ী ছিলেন। শনিবার বিকেলে বকেয়া ধানের টাকা সংগ্রহের কথা বলে তিনি বাড়ি থেকে বের হন। এরপর রাত গভীর হলেও তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি। রবিবার সকালে স্থানীয়রা ফসলি জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বিষয়টি নিশ্চিত করে জানান, সুরতহাল প্রতিবেদনে নিহতের গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, এটি নিছক হত্যাকাণ্ড নাকি এর পেছনে ব্যবসায়িক লেনদেন ও পূর্বশত্রুতা রয়েছে, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলছে।

এদিকে ধান ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান جرم দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান 60 Views চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম جرم চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম 45 Views মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার جرم মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 108 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন جرم কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 59 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ جرم আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 78 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ جرم সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 113 Views থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু جرم থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 95 Views