বগুড়া শেরপুরে নিখোঁজ ধান ব্যবসায়ীর লাশ উদ্ধার, পুলিশের ধারণা… | আই নিউজ বিডি

বগুড়া

বগুড়া শেরপুরে নিখোঁজ ধান ব্যবসায়ীর লাশ উদ্ধার, পুলিশের ধারণা শ্বাসরোধে হত্যা

বগুড়ার শেরপুরে হামিদুল মণ্ডল (৪২) নামের এক ধান ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রামের পাশের একটি পতিত জমি থেকে লাশটি উদ্ধ..
Eidok-এ শেয়ার
বগুড়া শেরপুরে নিখোঁজ ধান ব্যবসায়ীর লাশ উদ্ধার, পুলিশের ধারণা শ্বাসরোধে হত্যা
ছবি: সংগৃহীত

নিহত হামিদুল মণ্ডল ওই গ্রামেরই মৃত মমতাজ মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হামিদুল মণ্ডল পেশায় একজন ধান ব্যবসায়ী ছিলেন। শনিবার বিকেলে বকেয়া ধানের টাকা সংগ্রহের কথা বলে তিনি বাড়ি থেকে বের হন। এরপর রাত গভীর হলেও তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি। রবিবার সকালে স্থানীয়রা ফসলি জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বিষয়টি নিশ্চিত করে জানান, সুরতহাল প্রতিবেদনে নিহতের গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, এটি নিছক হত্যাকাণ্ড নাকি এর পেছনে ব্যবসায়িক লেনদেন ও পূর্বশত্রুতা রয়েছে, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলছে।

এদিকে ধান ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? Kejahatan সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? 18 Views মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ Kejahatan মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ 23 Views গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Kejahatan গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 89 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Kejahatan নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 81 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Kejahatan দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 63 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Kejahatan দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 104 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Kejahatan সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 78 Views