পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল | আই নিউজ বিডি

পিরোজপুর

পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল
Eidok-এ শেয়ার
পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বিরকে সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (১০ জানুয়ারি) বিকেলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে এক পথসভায় মিলিত হয়।

‎পথসভায় বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যঅ ধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি এবং সদস্য সচিব তৌহিদুল ইসলাম।

তারা বলেন, আজিজুর রহমান মোসাব্বিরের হত্যাকাণ্ড একটি পরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাস। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

বিক্ষোভ মিছিলে জেলা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন এবং হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

コメント 0

コメントがありません

関連記事

সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 政治 (せいじ) সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 122 Views আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 政治 (せいじ) আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 57 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 政治 (せいじ) কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 70 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 政治 (せいじ) যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 103 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 政治 (せいじ) কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 114 Views ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 政治 (せいじ) ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 120 Views গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 政治 (せいじ) গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 134 Views