ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বিরকে সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে এক পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যঅ ধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি এবং সদস্য সচিব তৌহিদুল ইসলাম।
তারা বলেন, আজিজুর রহমান মোসাব্বিরের হত্যাকাণ্ড একটি পরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাস। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
বিক্ষোভ মিছিলে জেলা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন এবং হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
'আই নিউজ বিডি' অ্যাপ
commentaires 0