শীতবস্ত্র বিতরণের পাশাপাশি হাদি হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানাল গ্রীন ভয়েস.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

শীতবস্ত্র বিতরণের পাশাপাশি হাদি হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানাল গ্রীন ভয়েস..

SAKIL ISLAM avatar   
SAKIL ISLAM
শীতবস্ত্র বিতরণের পাশাপাশি হাদি হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানাল গ্রীন ভয়েস..
শীতবস্ত্র বিতরণের পাশাপাশি হাদি হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানাল গ্রীন ভয়েস..
ছবি: সংগৃহীত
শীতবস্ত্র বিতরণের পাশাপাশি হাদি হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানাল গ্রীন ভয়েস
নীলফামারী প্রতিনিধি:
গ্রীন ভয়েস নীলফামারী জেলা শাখা ও নীলফামারী সরকারি কলেজ শাখার উদ্যোগে মানবিক শীতবস্ত্র বিতরণ কর্..

শীতবস্ত্র বিতরণের পাশাপাশি হাদি হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানাল গ্রীন ভয়েস
নীলফামারী প্রতিনিধি:
গ্রীন ভয়েস নীলফামারী জেলা শাখা ও নীলফামারী সরকারি কলেজ শাখার উদ্যোগে মানবিক শীতবস্ত্র বিতরণ কর্মসূচির পাশাপাশি হাদি হত্যার সুষ্ঠু ও দ্রুত বিচারের দাবি জানানো হয়েছে।
নতুন বছরের শুরুতে শীতের তীব্রতায় যখন অসহায় মানুষের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠেছে, ঠিক সেই সময়ে মানবিক দায়িত্ববোধ থেকে গ্রীন ভয়েস নীলফামারী জেলা শাখা ও নীলফামারী সরকারি কলেজ শাখার যৌথ উদ্যোগে সবুজ পাঠশালার ২০ জন শিশুর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। আয়োজকদের মতে, এটি একটি ক্ষুদ্র হলেও আন্তরিক মানবিক প্রয়াস।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাকিল ইসলাম, সভাপতি, গ্রীন ভয়েস নীলফামারী সরকারি কলেজ শাখা; আব্দুল্লাহ আল মামুন, সহ-সমন্বয়ক, গ্রীন ভয়েস নীলফামারী জেলা শাখা; তুষার, সদস্য, কলেজ শাখা; জয়ন্ত রায়, কোষাধ্যক্ষ, কলেজ শাখা; জবা রায়, সহ-সাংগঠনিক সম্পাদক, কলেজ শাখা; আজিজা নেহা, সদস্য, কলেজ শাখা; রানী আক্তার, সদস্য, জেলা শাখা; রোহান ও দোলা, সদস্য, জেলা শাখা।
শীতবস্ত্র বিতরণের পাশাপাশি অংশগ্রহণকারীরা পোস্টার হাতে হাদি হত্যার সুষ্ঠু ও দ্রুত বিচারের দাবি জানান। এসময় বক্তারা বলেন, একটি মানবিক, নিরাপদ ও ন্যায়ের সমাজ গড়ে তুলতে হলে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা জরুরি। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে সমাজে অপরাধ আরও বাড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
বক্তারা আরও বলেন, মানবতা, পরিবেশ ও ন্যায়ের পক্ষে গ্রীন ভয়েস সবসময় সোচ্চার ছিল এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক, মানবিক ও ন্যায়ভিত্তিক কার্যক্রম অব্যাহত থাকবে—ইনশাআল্লাহ।

No comments found


News Card Generator