তারেক রহমানের উত্তরবঙ্গ সফর আপাতত স্থগিত | আই নিউজ বিডি

তারেক রহমানের উত্তরবঙ্গ সফর আপাতত স্থগিত

****
Eidok-এ শেয়ার
তারেক রহমানের উত্তরবঙ্গ সফর আপাতত স্থগিত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সভা শেষে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

স্থায়ী কমিটির বৈঠক শেষে গুলশান কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল।

তিনি জানান, দলের গঠনতন্ত্রের বিধান অনুযায়ী এতদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ সময় মির্জা ফখরুল আরও জানান, তারেক রহমানের পূর্বঘোষিত উত্তরবঙ্গ সফর আপাতত স্থগিত করা হয়েছে। সফর স্থগিতের বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

দলীয় সূত্র জানায়, সাংগঠনিক ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরবর্তীতে তারেক রহমানের সফরসূচি নতুন করে ঘোষণা করা হবে।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় Politique জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 38 Views মাওলানা আরশাদ মাদানির শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান বাহাউদ্দীন যাকারিয়ার Politique মাওলানা আরশাদ মাদানির শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান বাহাউদ্দীন যাকারিয়ার 45 Views টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ Politique টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ 31 Views সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন Politique সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 138 Views আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন Politique আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 59 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ Politique কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 73 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম Politique যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 116 Views