আলোকিত পরিবারের উদ্যোগে মধুপুরে চুড়ই ভাতি পিকনিক অনুষ্ঠিত | আই নিউজ বিডি

আলোকিত পরিবারের উদ্যোগে মধুপুরে চুড়ই ভাতি পিকনিক অনুষ্ঠিত..

Ismail Hossen avatar   
Ismail Hossen
আলোকিত পরিবারের উদ্যোগে মধুপুরে চুড়ই ভাতি পিকনিক অনুষ্ঠিত..
আলোকিত পরিবারের উদ্যোগে মধুপুরে চুড়ই ভাতি পিকনিক অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
****

 

আলোকিত পরিবারের উদ্যোগে মধুপুরে চুড়ই ভাতি পিকনিক অনুষ্ঠিত

মধুপুর প্রতিনিধি: (ইসমাইল হোসেন) 
আলোকিত পরিবার চুড়ই ভাতি পিকনিক মধুপুর ফেসবুক গ্রুপের উদ্যোগে এক আনন্দঘন পিকনিক ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। পিকনিকটি অনুষ্ঠিত হয় ৯ জানুয়ারি ২০২৬ ইং, মধুপুরের সন্তোষপুর রাবার বাগান এলাকায়।

দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশ। ঐতিহ্যবাহী চুড়ই ভাতির আয়োজনের পাশাপাশি ছিল গান, আড্ডা, খেলাধুলা ও বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। প্রকৃতির মনোরম পরিবেশে পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটিয়ে সবাই দারুণভাবে উপভোগ করেন দিনটি।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, পারস্পরিক সৌহার্দ্য, সামাজিক বন্ধন দৃঢ় করা এবং গ্রুপের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। অংশগ্রহণকারীরাও এমন সুন্দর আয়োজনের জন্য আলোকিত পরিবারকে ধন্যবাদ জানান।

সব মিলিয়ে আলোকিত পরিবারের এই চুড়ই ভাতি পিকনিকটি ছিল আনন্দ, বন্ধন ও স্মৃতিময় একটি আয়োজন।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator