উপজেলা প্রশাসনের অভিযান স্বস্তি দিলেও, পরিবেশ অধিদপ্তরের মৌখিক… | আই নিউজ বিডি

বান্দরবান

উপজেলা প্রশাসনের অভিযান স্বস্তি দিলেও, পরিবেশ অধিদপ্তরের মৌখিক অনুমতিতে থামছে না বান্দরবানের অবৈধ বালু উত্তোলন

খালের স্বাভাবিক প্রবাহ ভেঙে বান্দরবানে চলছে অবৈধ বালু উত্তোলন।
Eidok-এ শেয়ার
উপজেলা প্রশাসনের অভিযান স্বস্তি দিলেও, পরিবেশ অধিদপ্তরের মৌখিক অনুমতিতে থামছে না বান্দরবানের অবৈধ বালু উত্তোলন
ছবি: সংগৃহীত



বান্দরবান প্রতিনিধি |

বান্দরবানে দিনে দুপুরে চলছে অবৈধ বালু উত্তোলন। স্থানীয়রা অভিযোগ করেছেন, পরিবেশ সংরক্ষণের দায়িত্বে থাকা পরিবেশ অধিদপ্তরের মৌখিক অনুমতি ও নীরবতার সুযোগে খাল কেটে চলছে বালু উত্তোলন। চায়ের দোকান থেকে পাহাড়ি গ্রাম–গঞ্জ পর্যন্ত বিষয়টি নিয়ে বিস্ময় ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, বান্দরবান সদর উপজেলার সুয়ালক খাল, টংঙ্গাবতির চরম্বা খাল, কদুখোলা,ভাগ্যকুল ও কাইচতলী হয়ে প্রবাহিত রামদা খালের বিভিন্ন স্থানে দিনে দুপুরেই শ্রমিকরা বালু উত্তোলনে ব্যস্ত। কদুখোলার একটি স্থানে ডেক্কাখোলা এলাকায় পাঁচজন শ্রমিক সরাসরি বালু তুলছেন। তারা জানান, তারা দিনমজুর। বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের মধ্যে মো. হাশেম এবং সুয়ালক ইউনিয়ন পরিষদের সদস্য আলম মেম্বারের ভাই মজিদের নাম বলছেন তারা।
পরিবেশবিদরা সতর্ক করেছেন, খালের স্বাভাবিক গতিপথ নষ্ট হলে বর্ষা মৌসুমে কৃষিজমি ও বসতভিটা ভাঙবে। এছাড়া বালুবাহী ট্রাক চলাচলের কারণে গ্রামীণ সড়ক ধুলায় ঢেকে যাচ্ছে, যার কারণে শিশুরা কাশি ও শ্বাসকষ্টে ভুগছে।
উল্লেখযোগ্যভাবে, উপজেলা প্রশাসন একাধিক অভিযান চালিয়ে জরিমানা ও সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে, যা স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে। তবে পরিবেশ অধিদপ্তরের নাটকীয় অভিযান ও মোখিক অনুমতির কারণে অবৈধ বালু উত্তোলন পুরোপুরি থামছে না।

এ বিষয়ে অভিযুক্ত মো. হাশেম বালু উত্তোলনের বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানান তারা ১৫ জনের একটি সিন্ডিকেট।

এ বিষয়ে বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিমকে বারবার মোবাইল ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

এ বিষয়ে বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান হীরামনি জানান অবৈধ বালু উত্তোলনের খবর পাওয়ার সাথে সাথেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আমি ও আমার সহকারী কমিশনার (ভূমি) অভিযান পরিচালনা করি।”

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম अपराध গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 22 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার अपराध নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 61 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের अपराध দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 51 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা अपराध দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 91 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত अपराध সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 68 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর अपराध ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 31 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা अपराध শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 78 Views