চৌগাছায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাইসাইকেল আরোহীর মৃত্যু.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

চৌগাছায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাইসাইকেল আরোহীর মৃত্যু..

আই নিউজ বিডি  avatar   
আই নিউজ বিডি
চৌগাছায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাইসাইকেল আরোহীর মৃত্যু..
চৌগাছায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাইসাইকেল আরোহীর মৃত্যু..
ছবি: সংগৃহীত
চৌগাছায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাইসাইকেল আরোহীর মৃত্যু

যশোরের চৌগাছায় দ্রুতগামী অজ্ঞাতনামা একটি মোটরসাইকেলের ধাক্কায় রবিউল ইসলাম (৭২) নামে এক বৃদ্ধ বাইসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (আজ) বিকেলে উপজেলার চাঁদপাড়া বাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম চৌগাছা উপজেলার চাঁদপাড়া দক্ষিণ পাড়া গ্রামের মৃত আইজ উদ্দিন কাহারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রবিউল ইসলাম বিকেলে চাঁদপাড়া বাজার থেকে বাইসাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে চাঁদপাড়া দক্ষিণ পাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা মোটরসাইকেল তাকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ইটের সলিং রাস্তার ওপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। তবে যশোর নিয়ে যাওয়ার পথে আব্দুলপুর নামক স্থানে পৌঁছালে তার মৃত্যু হয়। পরে স্বজনরা তার মরদেহ বাড়িতে ফিরিয়ে আনেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘাতক মোটরসাইকেলটি শনাক্ত করা সম্ভব হয়নি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিষয়টি থানা পুলিশকে অবহিত করার প্রক্রিয়া চলছিল।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator