শরণখোলায় শীতার্ত নারী,পুরুষ ও শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ | আই নিউজ বিডি

শরণখোলায় শীতার্ত নারী,পুরুষ ও শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ

বাগেরহাটের শরণখোলায় শীতার্ত নারী,পুরুষ ও শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।..
Eidok-এ শেয়ার
শরণখোলায় শীতার্ত নারী,পুরুষ ও শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ
ছবি: সংগৃহীত

 

শুক্রবার সকাল ১১ টায় রায়েন্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরণখোলা আন্দারির আয়োজনে ও আজিমুর রকিয়া রহমান ট্রাস্টের সহযোগিতায় শতাধিক শীতার্ত শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। 

এর আগে একই ব্যানারে রায়েন্দা স্বর্ণকার পট্টি জুয়েলারি সমিতির অফিসে শীতার্ত নারী ও পুরুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় আন্দারির পরিচালক আলিম আল রাজি মুক্তির সঞ্চালনায় উপস্থিত ছিলেন,শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রায়েন্দা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোল্লা ইসহাক আলী,শরণখোলা উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি বাবুল দাস, শরণখোলা পূজা উদজাপন পরিষদের সভাপতি আশিস কুমার দাস, সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র কর্মকার,যুবদল নেতা আবুল বাসার খান প্রমুখ। 

এসময় আন্দারির পরিচালক আলিম আল রাজি মুক্তি বলেন,প্রতি বছরের ন্যায় এবছরও আমরা আজিমুর রকিয়া রহমান ট্রাস্টের সহযোগিতায় নিম্ন আয়ের শীতার্ত মানুষের জন্য শীত বস্ত্র বিতরণ করতে পেরে আনন্দিত। আশাকরি আগামীতে আরো বড় পরিসরে এই সহযোগিতা অব্যাহত থাকবে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সাগরে স্বামী হারিয়ে ঋণের বোঝায় জর্জরিত ৭ পরিবার, ১৯ বছরেও মেলেনি পুনর্বাসন জেলার খবর সাগরে স্বামী হারিয়ে ঋণের বোঝায় জর্জরিত ৭ পরিবার, ১৯ বছরেও মেলেনি পুনর্বাসন 13 ভিউ জলবায়ু বিপর্যয়ের দায় উন্নত বিশ্বের, ক্ষতিপূরণ দিতে হবে উপকূলবাসীকে: সাতক্ষীরায় তরুণদের প্রতিবাদ জেলার খবর জলবায়ু বিপর্যয়ের দায় উন্নত বিশ্বের, ক্ষতিপূরণ দিতে হবে উপকূলবাসীকে: সাতক্ষীরায় তরুণদের প্রতিবাদ 23 ভিউ গ্রামীণ সড়কে ট্রাক্টরের দৌরাত্ম্য: জননিরাপত্তা ও আইনি তদারকির তীব্র সংকট জেলার খবর গ্রামীণ সড়কে ট্রাক্টরের দৌরাত্ম্য: জননিরাপত্তা ও আইনি তদারকির তীব্র সংকট 24 ভিউ ছোট ভাইকে শিকল পড়িয়ে আটকে রাখার অভিযোগ বড় দুই ভাইয়ের বিরুদ্ধে, থানায় মীমাংসা জেলার খবর ছোট ভাইকে শিকল পড়িয়ে আটকে রাখার অভিযোগ বড় দুই ভাইয়ের বিরুদ্ধে, থানায় মীমাংসা 23 ভিউ ফরিদপুরে সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা ও দায়িত্বশীলতার কঠোর বার্তা জেলা প্রশাসকের জেলার খবর ফরিদপুরে সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা ও দায়িত্বশীলতার কঠোর বার্তা জেলা প্রশাসকের 35 ভিউ পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা জেলার খবর পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা 22 ভিউ ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি জেলার খবর ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি 73 ভিউ