শুক্রবার সকাল ১১ টায় রায়েন্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরণখোলা আন্দারির আয়োজনে ও আজিমুর রকিয়া রহমান ট্রাস্টের সহযোগিতায় শতাধিক শীতার্ত শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
এর আগে একই ব্যানারে রায়েন্দা স্বর্ণকার পট্টি জুয়েলারি সমিতির অফিসে শীতার্ত নারী ও পুরুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় আন্দারির পরিচালক আলিম আল রাজি মুক্তির সঞ্চালনায় উপস্থিত ছিলেন,শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রায়েন্দা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোল্লা ইসহাক আলী,শরণখোলা উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি বাবুল দাস, শরণখোলা পূজা উদজাপন পরিষদের সভাপতি আশিস কুমার দাস, সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র কর্মকার,যুবদল নেতা আবুল বাসার খান প্রমুখ।
এসময় আন্দারির পরিচালক আলিম আল রাজি মুক্তি বলেন,প্রতি বছরের ন্যায় এবছরও আমরা আজিমুর রকিয়া রহমান ট্রাস্টের সহযোগিতায় নিম্ন আয়ের শীতার্ত মানুষের জন্য শীত বস্ত্র বিতরণ করতে পেরে আনন্দিত। আশাকরি আগামীতে আরো বড় পরিসরে এই সহযোগিতা অব্যাহত থাকবে।