বরগুনা আমাদের সকলের: নজরুল মোল্লা ও তার রাজনৈতিক ভাবনা, ভবিষ্যৎ… | আই নিউজ বিডি

বরগুনা আমাদের সকলের: নজরুল মোল্লা ও তার রাজনৈতিক ভাবনা, ভবিষ্যৎ পরিকল্পনা..

মোঃ আতিকুর রহমান ইশতি avatar   
মোঃ আতিকুর রহমান ইশতি
বরগুনা আমাদের সকলের: নজরুল মোল্লা ও তার রাজনৈতিক ভাবনা, ভবিষ্যৎ পরিকল্পনা..
বরগুনা আমাদের সকলের: নজরুল মোল্লা ও তার রাজনৈতিক ভাবনা, ভবিষ্যৎ পরিকল্পনা..
ছবি: সংগৃহীত
মঙ্গলবার ৬/১/২৬ বিকাল ৪টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নজরুল ইসলাম মোল্লা অন্যান্য প্রার্থীদের নিয়ে ছবি পোস্ট..

উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার বিএনপি প্রার্থীর

বরগুনা প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনা-১ আসনের উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা। তিনি বলেন, “বরগুনা আমাদের সকলের—এখানে ব্যক্তি নয়, মুখ্য হচ্ছে জনগণের অধিকার, সম্মান ও ভবিষ্যৎ।”

বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক এবং বরগুনা-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা বরগুনাবাসীর উদ্দেশ্যে তার রাজনৈতিক ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, বরগুনা-১ আসনের মানুষের সুখ-দুঃখ, নিরাপত্তা ও শান্তিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করাই তার রাজনীতির মূল লক্ষ্য।

বিগত বছরগুলোতে বরগুনা জেলার উন্নয়ন, নিরাপত্তা ও শান্তির ঘাটতির কথা উল্লেখ করে তিনি দায়িত্বশীল নেতৃত্ব ও জনবান্ধব শাসনব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি অঙ্গীকার করেন, নির্বাচিত হলে বরগুনাকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত ও কিশোর গ্যাংমুক্ত এলাকায় পরিণত করা হবে। পাশাপাশি পরিকল্পিত অবকাঠামো উন্নয়ন, মানসম্মত শিক্ষা, আধুনিক স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তিনির্ভর আধুনিক বরগুনা গড়ার প্রতিশ্রুতি দেন তিনি,

মো. নজরুল ইসলাম মোল্লা বরগুনাবাসীর প্রতি ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে ইনশাআল্লাহ বরগুনায় ইতিবাচক পরিবর্তন আসবে।

গত মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকাল ৪টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বরগুনা-১ আসনের জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মুহিবুল্লাহ হারুন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মো. ওলিউল্লাহকে জড়িয়ে ধরা একটি ছবি প্রকাশ করেন। ওই পোস্টে তিনি লেখেন, “এই বরগুনা আমাদের সকলের। এখানে ব্যক্তি নয়, জনগণের অধিকারই মুখ্য। রাজনীতি হোক মানুষের জন্য, ক্ষমতার জন্য নয়। ভোট হোক বিবেকের—ভয়ের নয়। প্রতিযোগিতা নয়, প্রতিহিংসা নয়; রাজনীতি হোক ভালোবাসার, শক্তি হোক ঐক্যের।”

তিনি আরও বলেন, বরগুনার মাটি, নদী ও মানুষ—সবাইকে সঙ্গে নিয়েই তিনি একটি ন্যায়ের বরগুনা গড়তে এগিয়ে যেতে চান।

Geen reacties gevonden


News Card Generator