শেরপুরে বৈছাআ’র তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান | আই নিউজ বিডি

শেরপুরে বৈছাআ’র তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান

A M Abdul Wadud avatar   
A M Abdul Wadud
শেরপুরে বৈছাআ’র তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান
শেরপুরে বৈছাআ’র তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান
ছবি: সংগৃহীত
****

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক, পাঁচ সমন্বয়কসহ তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

 

আজ বিকেলে শহরের রঘুনাথপুর বাজারস্থ জেলা বিএনপি’র কার্যালয়ে যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও শেরপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এবং সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব হযরত আলী।

 

বিএনপিতে সদ্য যোগদানকারীরা হলেন- জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ের প্রধান সমন্বয়ক ও জেলা কমিটির মুখপাত্র ফারহান ফুয়াদ তুহিন, সমন্বয়ক আল মামুন সরকার, সমন্বয়ক ও কমিটির সিনিয়র সংগঠক আরাফাত রহমান তালুকদার, সংগঠক নাহিম আহমেদ নিলয়, কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মনিবুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব শাহরিয়ার নাফিস, মো. রাহাত, সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমানসহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সক্রিয়কর্মীরা যোগদান করেন।

 

এসময় উপস্থিত ছিলেন সদর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসিম সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জ্বলসহ অনেকেই।

コメントがありません


News Card Generator