বরগুনার পাথরঘাটায় বিচারকের খাস কামরায় ঘুষ দিতে গিয়ে এসআই আটক,  মুচলেকায় মুক্ত .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বরগুনার পাথরঘাটায় বিচারকের খাস কামরায় ঘুষ দিতে গিয়ে এসআই আটক,  মুচলেকায় মুক্ত ..

MD .KHALED MOSHARRAF SHOHEL avatar   
MD .KHALED MOSHARRAF SHOHEL
বরগুনার পাথরঘাটায় বিচারকের খাস কামরায় ঘুষ দিতে গিয়ে এসআই আটক,  মুচলেকায় মুক্ত ..
বরগুনার পাথরঘাটায় বিচারকের খাস কামরায় ঘুষ দিতে গিয়ে এসআই আটক,  মুচলেকায় মুক্ত ..
ছবি: সংগৃহীত
জেলা প্রতিনিধি, বরগুনা।। 
বরগুনার পাথরঘাটায় সিআর মামলার আসামি জামিন করানোর জন্য বিচারকের খাস কামরায় ঘুষ দিতে গিয়ে আটক হয়েছেন পাথরঘাটা থানার এসআই শাহরিয়ার জালাল। সোমবার বেলা ২টার সময় পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।
বরগুনা জেলা পুলিশ সুপার কুদরত ই খুদা বিষয়টি অবহিত হলে তাঁর অনুরোধে বিভাগীয় মামলার শর্তে সোমবার বিকেল ৫টার সময় বরগুনা জেলা পুলিশ সুপারের অনুরোধে পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ মংচেনলার কাছে মুচলেকার মাধ্যমে জিম্মায় দেওয়া হয়েছে এসআই শাহরিয়ারকে।
আদালতের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার বেলা দুইটার সময় আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ পনির শেখ তাঁর খাস কামরায় অবস্থানকালে পাথরঘাটা থানার এসআই শাহরিয়ার জালাল অনুমতি নিয়ে প্রবেশ করেন। সালাম বিনিময়ের পর অত্র আদালতের সি আর ৭৮০/২৩নং মামলার একটি কাগজ দেখিয়ে মামলার আসামি মোঃ রাজু মিয়ার জামিনের সুপারিশ করেন।
এ সময় তিনি জানান, আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আসামিকে জামিন দিয়ে একটি রিকলের ব্যবস্থা করে দিতে বলেন। ম্যাজিস্ট্রেট এই বেআইনি তদবিরে বিব্রত বোধ করেন। ম্যাজিস্ট্রেটকে অবৈধভাবে প্ররোচিত ও প্রভাবিত করার অভিপ্রায়ে ঘুষ হিসেবে টাকা দিতে চান এসআই শাহরিয়ার।
এ সময় কার্য অসদাচরণ ও ফৌজদারি অপরাধ হওয়ায় কোর্ট পুলিশের সিএসআই, জিআরও এবং আদালতের সহায়ক কর্মচারীদের উপস্থিতিতে অত্র আদালতেই ম্যাজিস্ট্রেট এসআই মোঃ শাহরিয়ারকে আটক করেন। তাৎক্ষণিক পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ ও অতিরিক্ত পুলিশ সুপার পাথরঘাটা সার্কেল বরগুনা জেলা পুলিশ সুপারকে জানালে তিনি বিভাগীয় মামলার আশ্বাস দিলে এসআইকে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ মংচেনলা জানান, এ বিষয়ে বিচারক অর্ডার শিটে যেটা ডিসাইড করবেন সেইভাবেই ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি ম্যাজিস্ট্রেট এবং এসআই শাহরিয়ার জালালের ব্যাপার। এর বেশি কিছু তিনি বলতে পারবেন না বলে জানান।
 
Nenhum comentário encontrado


News Card Generator