বান্দরবান পরিবেশ অধিদপ্তরের বিতর্কিত আদেশ ঘিরে তোলপাড়—ঘুষ লেনদেনের… | আই নিউজ বিডি

বান্দরবান

বান্দরবান পরিবেশ অধিদপ্তরের বিতর্কিত আদেশ ঘিরে তোলপাড়—ঘুষ লেনদেনের মাধ্যমে তালিকা পরিবর্তনের অভিযোগ

কাইচতলী এলাকায় পাহাড় কেটে মাটি উত্তোলনের স্থান সরেজমিন পরিদর্শন করেছিলেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা—তবু অভিযোগ উঠেছে অনিয়ম ও ঘুষ লেনদেনের।..
Eidok-এ শেয়ার
বান্দরবান পরিবেশ অধিদপ্তরের বিতর্কিত আদেশ ঘিরে তোলপাড়—ঘুষ লেনদেনের মাধ্যমে তালিকা পরিবর্তনের অভিযোগ
ছবি: সংগৃহীত

বান্দরবান প্রতিনিধি 

বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের কাইচতলী এলাকায় মাটি কাটার একটি ঘটনায় দায়েরকৃত মামলাকে ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। প্রাথমিকভাবে ১৯ জনকে আসামি হিসেবে চিহ্নিত করা হলেও পরবর্তীতে ১৫ জনকে বাদ দিয়ে মাত্র চারজনের নামে মামলা করার আদেশ দেওয়া হয়। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ঘুষ লেনদেন ও ‘মামলা বাণিজ্য’র গুরুতর অভিযোগ সামনে এসেছে।
অভিযোগ রয়েছে, পরিবেশ অধিদপ্তরের প্রস্তুত করা প্রাথমিক প্রতিবেদনে ১৯ জনের সংশ্লিষ্টতার উল্লেখ ছিল। তবে পরবর্তী সময়ে পুনরায় যাচাই-বাছাইয়ের কথা বলে তালিকা পরিবর্তন করা হয়। এই প্রক্রিয়ায় ঘুষ লেনদেনের মাধ্যমে ১৫ জনকে মামলা থেকে বাদ দেওয়া হয়েছে বলে স্থানীয়দের দাবি।
সূত্রের ভাষ্য অনুযায়ী, শেষ পর্যন্ত যাদের নামে মামলা রাখা হয়—সেই চারজনকে আসামি করার ক্ষেত্রেও আর্থিক লেনদেন হয়েছে। অভিযোগ রয়েছে, মাটির পরিমাণ কম দেখিয়ে মামলার দায় সীমিত করার আশ্বাস দিয়ে প্রত্যেক আসামির কাছ থেকে পাঁচ হাজার টাকা করে মোট বিশ হাজার টাকা ঘুষ নেওয়া হয়েছে। এ সংক্রান্ত কথোপকথন ও তথ্যপ্রমাণ প্রতিবেদকের হাতে রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, প্রকৃতভাবে যারা মাটি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন, তাঁদের নাম কৌশলে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। অথচ তুলনামূলকভাবে কম সম্পৃক্ত বা নিরীহ কয়েকজনকে আসামি করে মামলা চালানো হচ্ছে, যা পুরো প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে।
এ বিষয়ে ভুক্তভোগী মো,বেলাল বলেন,
প্রথমে ১৯ জনের নাম ছিল। পরে টাকার বিনিময়ে একে একে নাম বাদ দেওয়া হয়। শেষে চারজনের নামে মামলা দিয়ে দায় সেরে ফেলা হয়েছে।মামলায় মাটির পরিমাণ কম দেওয়ার কথা বলে আমরা চারজন আসামি থেকে ৫ হাজার করে বিশ হাজার টাকা দিতে হয়েছে বলে জানান। এটা স্পষ্টতই অন্যায়।”

এ বিষয়ে বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মো, রেজাউল করিম মুঠো ফোনে জানান, স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে যাচাই-বাছাই করেই চারজনকে দায়ী করা হয়েছে। তবে ঘুষ লেনদেনের অভিযোগ তিনি অস্বীকার করেন।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ জমির উদ্দিন বলেন,
অভিযোগগুলো গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে। সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সচেতন মহল মনে করছে, ১৯ জন থেকে ১৫ জন বাদ দিয়ে চারজনের নামে মামলা করার এই বিতর্কিত আদেশের পেছনে কী ঘটেছে, তা নিরপেক্ষ তদন্ত ছাড়া পরিষ্কার হবে না। তারা অবিলম্বে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন।


মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম অপরাধ গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 24 ভিউ নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার অপরাধ নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 61 ভিউ দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের অপরাধ দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 51 ভিউ দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা অপরাধ দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 91 ভিউ সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত অপরাধ সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 68 ভিউ ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর অপরাধ ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 31 ভিউ শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা অপরাধ শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 78 ভিউ