খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মধ্য নয়নপুর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ ভালুকা আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জননেতা ফখরউদ্দিন আ..
שיתוף ב-Eidok
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মধ্য নয়নপুর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল
צילום: ארכיון

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আপোষহীন নেতৃত্বের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) মল্লিকবাড়ি ইউনিয়নের মধ্য নয়নপুর এলাকায় এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় বিএনপি।

মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ ভালুকা আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জননেতা ফখরউদ্দিন আহমেদ বাচ্চু।

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত ও মিলাদ শেষে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের ন্যায্য অধিকার নিশ্চিতের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে ফখরউদ্দিন আহমেদ বাচ্চু বলেন, বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন। তাঁর রাজনৈতিক ত্যাগ ও আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। তিনি আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় রাজপথে ছিল, আছে এবং থাকবে।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক חדשות המחוז মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক 19 Views সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ חדשות המחוז সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ 78 Views আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা חדשות המחוז আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 61 Views বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ חדשות המחוז বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 25 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* חדשות המחוז বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 96 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী חדשות המחוז ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 55 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা חדשות המחוז জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 57 Views