ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আপোষহীন নেতৃত্বের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) মল্লিকবাড়ি ইউনিয়নের মধ্য নয়নপুর এলাকায় এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় বিএনপি।
মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ ভালুকা আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জননেতা ফখরউদ্দিন আহমেদ বাচ্চু।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত ও মিলাদ শেষে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের ন্যায্য অধিকার নিশ্চিতের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে ফখরউদ্দিন আহমেদ বাচ্চু বলেন, বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন। তাঁর রাজনৈতিক ত্যাগ ও আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। তিনি আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় রাজপথে ছিল, আছে এবং থাকবে।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0