কেরানীগঞ্জে অবৈধ কারখানায় বিস্ফোরণ, এক শ্রমিকের মৃত্যু | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কেরানীগঞ্জে অবৈধ কারখানায় বিস্ফোরণ, এক শ্রমিকের মৃত্যু

ইস্পাহানী ইমরান avatar   
ইস্পাহানী ইমরান
কেরানীগঞ্জে অবৈধ কারখানায় বিস্ফোরণ, এক শ্রমিকের মৃত্যু
কেরানীগঞ্জে অবৈধ কারখানায় বিস্ফোরণ, এক শ্রমিকের মৃত্যু
ছবি: সংগৃহীত
ঢাকার কেরানীগঞ্জের কালিন্দি ইউনিয়নে একটি এয়ার ফ্রেশনার ও কেমিক্যাল উৎপাদন কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সাব্বির রহমান (১৯) নামে এক তরুণ শ্রমিক নিহত হয়েছেন।..

ঢাকার কেরানীগঞ্জের কালিন্দি ইউনিয়নে একটি এয়ার ফ্রেশনার ও কেমিক্যাল উৎপাদন কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সাব্বির রহমান (১৯) নামে এক তরুণ শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার দুপুরের দিকে কালিন্দি ইউনিয়নের আড্ডা রেস্টুরেন্ট সংলগ্ন গলির শেষ মাথায় অবস্থিত ওই কারখানায় বিস্ফোরণটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়মিত উৎপাদন কার্যক্রম চলাকালীন হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরণের সময় কারখানার ভেতরে থাকা সাব্বির রহমান ঘটনাস্থলেই মারা যান।

নিহত সাব্বির পাবনা সদর উপজেলার কোলাদী গ্রামের বাসিন্দা শরিফুল ইসলামের ছেলে। দুর্ঘটনার পর তার মরদেহ উদ্ধার করে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে এয়ার ফ্রেশনার তৈরিতে ব্যবহৃত দাহ্য রাসায়নিক থেকেই বিস্ফোরণের সূত্রপাত হতে পারে। তবে সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে।

ঘটনার পর কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ওমর ফারুক ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে জানান, কারখানার নিরাপত্তা ব্যবস্থা ও বৈধতা খতিয়ে দেখা হবে। একই সঙ্গে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত শ্রমিকের পরিবারকে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ কেমিক্যাল কারখানাগুলোর যথাযথ তদারকি ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন

Geen reacties gevonden


News Card Generator