সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন..

Rajesh Gour avatar   
Rajesh Gour
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন..
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন..
ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভুয়া আইডি ব্যবহার করে রাজনৈতিক, পারিবারিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে নিজের ও পরিবারের বিরুদ্ধে মিথ্যা..

 প্রচারের প্রতিবাদ জানিয়েছেন দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের টানা চারবারের চেয়ারম্যান ইমাম হাসান আবুচান।

সোমবার (৫ জানুয়ারি) সকালে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইমাম হাসান আবুচান বলেন, আমি ও আমার পরিবার আপাদমস্তক একটি জাতীয়তাবাদী সম্ভ্রান্ত মুসলিম পরিবার। আমি চন্ডিগড় ইউনিয়নের টানা চারবারের নির্বাচিত চেয়ারম্যান। এছাড়া দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার সন্তানরাও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়ে আসছে।

তিনি আরও বলেন, আমার ও আমার পরিবারের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে নামে-বেনামে বিভিন্ন আইডি ব্যবহার করে আমার বিরুদ্ধে ধারাবাহিকভাবে অপপ্রচার চালাচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।

লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, গত ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আমার নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দুর্গাপুর থানা, উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সনাতন ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের মন্দির ও গির্জার নিরাপত্তা নিশ্চিত করেছি। পাশাপাশি বাজার এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের নিরাপত্তা প্রদান করেছি।

তিনি অভিযোগ করে বলেন, এসব কর্মকাণ্ডের কারণে ওই কুচক্রী মহল তাদের স্বার্থ হাসিল করতে ব্যর্থ হওয়ায় আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।

প্রকাশঃ ০৫:১০pm, ২০২৬-০১-০৫
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভুয়া আইডি ব্যবহার করে রাজনৈতিক, পারিবারিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে নিজের ও পরিবারের বিরুদ্ধে মিথ্যা প্রচারের প্রতিবাদ জানিয়েছেন দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের টানা চারবারের চেয়ারম্যান ইমাম হাসান আবুচান।

সোমবার (৫ জানুয়ারি) সকালে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইমাম হাসান আবুচান বলেন, আমি ও আমার পরিবার আপাদমস্তক একটি জাতীয়তাবাদী সম্ভ্রান্ত মুসলিম পরিবার। আমি চন্ডিগড় ইউনিয়নের টানা চারবারের নির্বাচিত চেয়ারম্যান। এছাড়া দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার সন্তানরাও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়ে আসছে।

তিনি আরও বলেন, আমার ও আমার পরিবারের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে নামে-বেনামে বিভিন্ন আইডি ব্যবহার করে আমার বিরুদ্ধে ধারাবাহিকভাবে অপপ্রচার চালাচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।

লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, গত ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আমার নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দুর্গাপুর থানা, উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সনাতন ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের মন্দির ও গির্জার নিরাপত্তা নিশ্চিত করেছি। পাশাপাশি বাজার এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের নিরাপত্তা প্রদান করেছি।

তিনি অভিযোগ করে বলেন, এসব কর্মকাণ্ডের কারণে ওই কুচক্রী মহল তাদের স্বার্থ হাসিল করতে ব্যর্থ হওয়ায় আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।

Aucun commentaire trouvé

News Card Generator