কেরানীগঞ্জে গণভোট নিয়ে জনসচেতনতামূলক সভা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কেরানীগঞ্জে গণভোট নিয়ে জনসচেতনতামূলক সভা

ইস্পাহানী ইমরান avatar   
ইস্পাহানী ইমরান
কেরানীগঞ্জে গণভোট নিয়ে জনসচেতনতামূলক সভা
কেরানীগঞ্জে গণভোট নিয়ে জনসচেতনতামূলক সভা
ছবি: সংগৃহীত
সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. রেজাউল করিম বলেন, ভোটকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষেরও দায়িত্ব..

 

ঢাকার কেরানীগঞ্জে গণভোট প্রদান প্রক্রিয়া সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. রেজাউল করিম বলেন, ভোটকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষেরও দায়িত্ব। কোথাও কোনো অনিয়ম, শঙ্কা কিংবা মতামত থাকলে তা সরাসরি জানাতে অনুরোধ করেন তিনি। জেলা প্রশাসক আরও বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য ভোট আয়োজন সম্ভব নয়। তাই সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ কেরানীগঞ্জ ও কেরানীগঞ্জ মডেল থানার ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তারা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, সেনাবাহিনীর কেরানীগঞ্জ ক্যাম্পের কমান্ডার কর্নেল খালেদ, কৃষি, মৎস্য, প্রকৌশল ও পল্লী উন্নয়ন দপ্তরের কর্মকর্তারা।

এছাড়াও সভায় দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত এবং নানা শ্রেণি-পেশার নাগরিকরা অংশ নেন।

বক্তারা গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা, ভোটারদের সচেতনতা এবং নিরপেক্ষ পরিবেশ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন।

لم يتم العثور على تعليقات


News Card Generator