সার্ভিসের টাকা দিতে অস্বীকৃতি: থাইল্যান্ডে ভারতীয় পর্যটককে রাস্তায় ফেলে পেটাল যৌনকর্মীরা

থাইল্যান্ডের পর্যটন নগরী পাতায়ায় যৌন সেবার বিনিময়ে নির্ধারিত টাকা দিতে অস্বীকৃতি জানানোয় এক ভারতীয় পর্যটককে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি গত ২৭ ডিসেম্বর ভোরে ঘটে। এ ঘটনার ভিডিও স..
Share on Eidok
সার্ভিসের টাকা দিতে অস্বীকৃতি: থাইল্যান্ডে ভারতীয় পর্যটককে রাস্তায় ফেলে পেটাল যৌনকর্মীরা
Photo: collected


থাইল্যান্ডের পর্যটন নগরী পাতায়ায় যৌন সেবার বিনিময়ে নির্ধারিত টাকা দিতে অস্বীকৃতি জানানোয় এক ভারতীয় পর্যটককে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি গত ২৭ ডিসেম্বর ভোরে ঘটে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। রোববার (৪ জানুয়ারি) এ তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
প্রতিবেদন অনুযায়ী, মারধরের শিকার ব্যক্তি ৫২ বছর বয়সী ভারতীয় নাগরিক রাজ জাুসুজা। ভিডিও ফুটেজে দেখা যায়, তিনজন ট্রান্সজেন্ডার নারী তার কাছে যৌন সেবার পারিশ্রমিক দাবি করছেন। তবে তিনি নির্ধারিত অর্থ পরিশোধ না করে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ রয়েছে, টাকা না দিয়েই চলে যাওয়ার চেষ্টাকালে পথচারীদের সহায়তায় রাজ জাুসুজাকে গাড়ি থেকে টেনে বের করা হয়। এরপর উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগ পর্যন্ত তাকে লাথি ও মারধর করা হয়।
থাইল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম থাইগার-এর প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারকারীরা রাজ জাুসুজাকে মুখ ও মাথার পেছনের অংশে আঘাতপ্রাপ্ত অবস্থায় উদ্ধার করেন। ঘটনাস্থলেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য পাতামাকুন হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ১৯ বছর বয়সী এক থাই নাগরিক উদ্ধারকারীদের জানান, তিনি রাজ জাুসুজাকে জনপ্রিয় ‘ওয়াকিং স্ট্রিট’ এলাকার প্রবেশপথে এক ট্রান্সজেন্ডার যৌনকর্মীর সঙ্গে তর্ক করতে দেখেন। তার ভাষ্য অনুযায়ী, কথাকাটাকাটি একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। পরে আরও কয়েকজন এতে জড়িয়ে পড়লে ঘটনাটি দলবদ্ধ হামলায় পরিণত হয়। তিনি দাবি করেন, যৌন সেবার জন্য আগে নির্ধারিত পুরো অর্থ পরিশোধ না করাই এই ঘটনার সূত্রপাত।
উল্লেখ্য, এর আগেও পাতায়ায় ভারতীয় পর্যটকদের সঙ্গে এ ধরনের বিরোধের ঘটনা ঘটেছে। থাইগার-এর তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে অশালীনভাবে স্পর্শ করার অভিযোগে এক ট্রান্সজেন্ডার যৌনকর্মী এক ভারতীয় নাগরিককে আক্রমণ করেন। এছাড়া গত অক্টোবরে পাতায়ার একটি হোটেলে তিনজন থাই ট্রান্সজেন্ডার নারী দুই ভারতীয় নাগরিককে মারধর করে প্রায় ২৪ হাজার বাত (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৯ হাজার টাকা) মূল্যের মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।
থাই পুলিশ জানিয়েছে, রাজ জাুসুজা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে তাকে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করতে বলা হবে। এরপর থাইল্যান্ডের আইন অনুযায়ী বিস্তারিত তদন্ত শুরু করা হবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comments 0

No comments found

Related News Articles

ইসলামাবাদে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা বৈঠক: পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের কৌশলগত জোটের নতুন সমীকরণ International ইসলামাবাদে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা বৈঠক: পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের কৌশলগত জোটের নতুন সমীকরণ 46 Views ইসরায়েলের ক্ষমতার সমীকরণে বড় পরিবর্তন: নেতানিয়াহুর পথ রুখতে ঐক্যবদ্ধ বিরোধী জোট International ইসরায়েলের ক্ষমতার সমীকরণে বড় পরিবর্তন: নেতানিয়াহুর পথ রুখতে ঐক্যবদ্ধ বিরোধী জোট 60 Views চীনের মহাকাশ অভিযানে প্রথম পাকিস্তানি নভোচারী: প্রযুক্তিগত কূটনীতি ও নতুন দিগন্তের উন্মোচন International চীনের মহাকাশ অভিযানে প্রথম পাকিস্তানি নভোচারী: প্রযুক্তিগত কূটনীতি ও নতুন দিগন্তের উন্মোচন 55 Views জামায়াতে ইসলামীর আমিরকে ভিসা প্রদান: তীব্র সমালোচনার মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক International জামায়াতে ইসলামীর আমিরকে ভিসা প্রদান: তীব্র সমালোচনার মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক 90 Views সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ International সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ 76 Views ইউরোপে প্রকট আয়বৈষম্য: বুলগেরিয়া ও তুরস্কে চরম বৈষম্যের নেপথ্যে কাঠামোগত দুর্বলতা International ইউরোপে প্রকট আয়বৈষম্য: বুলগেরিয়া ও তুরস্কে চরম বৈষম্যের নেপথ্যে কাঠামোগত দুর্বলতা 56 Views সিরিয়ায় মার্কিন সেনা মোতায়েন পরিকল্পনা: ভূ-রাজনৈতিক জটিলতায় স্থবির ওয়াশিংটনের উদ্যোগ International সিরিয়ায় মার্কিন সেনা মোতায়েন পরিকল্পনা: ভূ-রাজনৈতিক জটিলতায় স্থবির ওয়াশিংটনের উদ্যোগ 110 Views