কুপ্রস্তাবে রাজি না হওয়ায় চাঁদাবাজির মামলায় ফাঁসানো হয় সুরভীকে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা তাহরিমা জামান সুরভীকে ৫০ কোটি টাকার চাঁদাবাজির মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক..
Del på Eidok
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় চাঁদাবাজির মামলায় ফাঁসানো হয় সুরভীকে
Foto: arkiv


অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা তাহরিমা জামান সুরভীকে ৫০ কোটি টাকার চাঁদাবাজির মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম।
রোববার (৪ জানুয়ারি) বেলা ২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
ফেসবুক পোস্টে মঈনুল ইসলাম লেখেন, ‘জুলাই বিপ্লবের ফ্রন্টলাইনার সুরভীর মামলার আইনজীবীর সঙ্গে কথা বলে যে তথ্যগুলো জানতে পেরেছি, তা অত্যন্ত উদ্বেগজনক। মামলার বাদী সাংবাদিক নাঈমুর রহমান দুর্জয় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে একটি ছবি দেখিয়ে নিজেকে তাঁর “সন্তানতুল্য” ও অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দেন। এই পরিচয়ের সূত্র ধরে তিনি তাহরিমা জামান সুরভীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন।’
তিনি আরও লেখেন, ‘বিভিন্ন কর্মসূচিতে ভোকাল ভূমিকা রাখার সুবাদে সুরভীর সঙ্গে যোগাযোগ রাখতেন নাঈমুর রহমান দুর্জয়। একপর্যায়ে তিনি সুরভীকে কুপ্রস্তাব দেন এবং কক্সবাজার যাওয়ার প্রস্তাব দেন। সুরভী এতে রাজি না হয়ে বিষয়টি ফেসবুকে প্রকাশ করে প্রতিবাদ জানায়। এতে নাঈমুর রহমান দুর্জয়ের ইগোতে আঘাত লাগে।’
মঈনুল ইসলামের দাবি অনুযায়ী, পরবর্তীতে গাজীপুরে শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে আয়োজিত একটি কর্মসূচিতে ওই সাংবাদিককে দেখে সুরভী ভুয়া স্লোগান দেন। এর জের ধরে সংঘবদ্ধভাবে ‘মিডিয়া ট্রায়াল’ চালিয়ে তার বিরুদ্ধে ৫০ কোটি টাকা চাঁদাবাজির ভুয়া সংবাদ প্রকাশ করানো হয়, যা মামলার নথিতেও উল্লেখ নেই।
তিনি আরও বলেন, ‘যেহেতু সুরভী গণহত্যাকারী লীগের বিরুদ্ধে ভোকাল ছিলেন, তাই কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই আওয়ামী প্রশাসন তাকে গ্রেপ্তার করে। আমরা স্পষ্টভাবে সুরভীর পাশে আছি। অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। জুলাই বিপ্লবীদের গায়ে কোনো ফুলের টোকাও আমরা মেনে নেব না।’
উল্লেখ্য, ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে গত ২৪ ডিসেম্বর গাজীপুরের টঙ্গীতে নিজ বাসা থেকে তাহরিমা জামান সুরভীকে পুলিশ তুলে নেয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। তার বিরুদ্ধে মামলাটি করেন জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর মাল্টিমিডিয়া রিপোর্টার সাংবাদিক নাঈমুর রহমান দুর্জয়।
প্রথমদিকে বিপুল অঙ্কের চাঁদাবাজির অভিযোগ থাকায় বিষয়টি নিয়ে প্রকাশ্যে কেউ মুখ খুলতে না চাইলেও ধীরে ধীরে ঘটনার ভিন্ন চিত্র সামনে আসতে শুরু করেছে। এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক নেতাও প্রকাশ্যে কথা বলেছেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প Andet ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প 77 Views বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন Andet বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন 126 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা Andet নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 117 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Andet নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 159 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Andet সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 167 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Andet সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 157 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Andet শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 124 Views