যশোর চৌগাছায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে থানা ও পৌর বিএনপির শোক সভা ও দোয়া মাহফিল .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

যশোর চৌগাছায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে থানা ও পৌর বিএনপির শোক সভা ও দোয়া মাহফিল ..

আই নিউজ বিডি  avatar   
আই নিউজ বিডি
যশোর চৌগাছায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে থানা ও পৌর বিএনপির শোক সভা ও দোয়া মাহফিল ..
যশোর চৌগাছায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে থানা ও পৌর বিএনপির শোক সভা ও দোয়া মাহফিল ..
ছবি: সংগৃহীত
যশোর চৌগাছায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে থানা ও পৌর বিএনপির শোক সভা ও দোয়া মাহফিল ..

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর আত্মার মাগফিরাত কামনায় যশোরের চৌগাছা থানা ও পৌর বিএনপির উদ্যোগে এক যৌথ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য, ঝিকরগাছা থানা বিএনপির সভাপতি এবং যশোর-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী সাবিরা নাজমুল মুন্নি।

সভায় আরও উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব দেলোয়ার হোসেন খোকন। চৌগাছা থানা বিএনপির সভাপতি জনাব আব্দুস সালামের সভাপতিত্বে এই দোয়া ও আলোচনা সভা সম্পন্ন হয়।

বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Keine Kommentare gefunden

News Card Generator