সীতাকুণ্ডের কুমিরায় এক ব্যক্তি অনৈতিক সম্পর্কের অভিযোগে এলাকাবাসীর হাতে আটক

****
Поделиться в Eidok
সীতাকুণ্ডের কুমিরায় এক ব্যক্তি অনৈতিক সম্পর্কের অভিযোগে এলাকাবাসীর হাতে আটক
Фото: из открытых источников

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মাঝামাঝি পাড়ায় এক ব্যক্তিকে অনৈতিক সম্পর্কের অভিযোগে এলাকাবাসী হাতেনাতে আটক করেছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে এলাকার একটি বাসা থেকে একজন পুরুষ ও একজন নারীকে একই কক্ষে অবস্থানরত অবস্থায় আটক করা হয়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, আটককৃত ওই ব্যক্তি স্থানীয় একটি মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং একইসাথে একটি রাজনৈতিক দলের স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল পদেও যুক্ত রয়েছেন বলে দাবি করেছেন এলাকাবাসীর একাংশ।

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা ও পাল্টাপাল্টি দাবি দেখা দিয়েছে। কেউ কেউ বিষয়টিকে ভিন্ন রাজনৈতিক পরিচয়ে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন। তবে এখন পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের একাংশ দ্রুত নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে প্রকৃত সত্য উদঘাটিত হয় এবং নির্দোষ কেউ হয়রানির শিকার না হন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও রিপোর্ট লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

পাকিস্তান সফর শেষে ঢাকায় ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ Эксклюзивный পাকিস্তান সফর শেষে ঢাকায় ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ 47 Views গাজীপুরে আনসার সদস্যদের ওপর হামলা: মহাপরিচালকের হাসপাতালে পরিদর্শন ও কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি Эксклюзивный গাজীপুরে আনসার সদস্যদের ওপর হামলা: মহাপরিচালকের হাসপাতালে পরিদর্শন ও কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি 83 Views শিক্ষা খাতের দুর্নীতি তদন্তে সংসদীয় সাব-কমিটি,সভাপতি রেজা কিবরিয়া Эксклюзивный শিক্ষা খাতের দুর্নীতি তদন্তে সংসদীয় সাব-কমিটি,সভাপতি রেজা কিবরিয়া 94 Views কুলিয়ারচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত Эксклюзивный কুলিয়ারচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত 114 Views আট বছর পর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন,প্রস্তুত প্রশাসন Эксклюзивный আট বছর পর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন,প্রস্তুত প্রশাসন 244 Views কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু মণিপুরিদের মহারাসলীলা Эксклюзивный কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু মণিপুরিদের মহারাসলীলা 143 Views দৈনিক আজকের দর্পনের এক যুগ পূর্তি ১২ বছরের পথচলায় গণমানুষের কথা বলার প্রত্যয়ে এগিয়ে চলা Эксклюзивный দৈনিক আজকের দর্পনের এক যুগ পূর্তি ১২ বছরের পথচলায় গণমানুষের কথা বলার প্রত্যয়ে এগিয়ে চলা 126 Views