নাফিজ আহমেদঃ
রাজবাড়ীর কালুখালীতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও সূদমুক্ত ঋণ বিতরণ করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) কালুখালী উপজেলা সমাজসেবা অফিস ও উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উপজেলা শোভাযাত্রা, আলোচনা সভা ও সূদমুক্ত ঋণ বিতরণ করা হয়েছে।
"প্রযুক্তি ও সমতায়, কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজ সেবায় "প্রতিপাদ্য বিষয় সামনে রেখে উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিন । এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সহকারী কমিশনার ভূমি সামস্ সাদাত মাহমুদ উল্লাহ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফিরোজ আহমেদ সহকারী সমাজসেবা অফিসার সুশান্ত কুমার রায় প্রমুখ বক্তব্য প্রদান করেন।
আলোচনা সভা শেষে নয় জন উপকার রোগীদের মধ্যে ৪২০০০০/ চার লাখ বিশ হাজার টাকার সূদমুক্ত ঋণ প্রদান করা হয়।