নাফিজ আহমেদঃ
রাজবাড়ীর কালুখালীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কালুখালীর হরিনাডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কালুখালী উপজেলা ও রতনদিয়া ইউনিয়ন বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।
দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন মোঃ ফজল খাঁন। মাহফিলে আব্দুস সালাম দড়ি, আব্দুল রহিম শেখ প্রমুখ বক্তব্য রাখেন। মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা ওমর ফারুক।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট